সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে সামরিক সাহায্য করবে না আমেরিকা৷ পাক সেনার সরঞ্জাম কেনার জন্য প্রতিশ্রুতি মোতাবেক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে না পেন্টাগন৷ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সচিব অ্যাশ কার্টার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৃহস্পতিবার৷ আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ার ফল ভুগতে হচ্ছে ইসলামাবাদকে৷
এমনিতেই গত এক দশকে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কখনও নরমে তো কখনও গরম৷ পেন্টাগনের নিষেধ সত্ত্বেও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলিকে তলে তলে আর্থিক সাহায্য করেই চলেছে পাকিস্তান৷ সন্ত্রাস মোকাবিল তো দূরের কথা, জঙ্গি সংগঠনগুলি রাষ্ট্রেরই মদতে পুষ্ট হচ্ছে বলে খবর পেয়েছেন মার্কিন গোয়েন্দারা৷ আর তাই পাকিস্তানের মতো দেশের হাতে আর কোনও সামরিক সরঞ্জাম তুলে দিতে চাইছে না ওয়াশিংটন৷
পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প জানিয়েছেন, “ওই বিপুল আর্থিক সাহায্য পাকিস্তানকে দেওয়া সম্ভব নয়৷ সচিব জানিয়েছেন, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করেনি পাকিস্তান৷ সন্ত্রাসবাদ রুখতে মিত্র দেশগুলিকে কোয়ালিশন সাপোর্ট ফান্ড বা সিএফএফ-এর আওতায় বিপুল পরিমাণ অর্থ সাহায্য করে আমেরিকা৷ পাকিস্তান এই ফান্ড থেকে সবচেয়ে বেশি টাকা পায়৷ ২০০২ সাল থেকে সিএফএফ থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার অর্থ সাহায্য পেয়েছে পাকিস্তান৷
অন্যদিকে, আমেরিকার এই সিদ্ধান্তে তীব্র হতাশা ব্যক্ত করেছেন ওয়াশিংটনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত নাদিম হোতিয়ানা৷ যদিও তিনি বিলক্ষণ জানেন, মার্কিন কংগ্রেসে ইসলামাবাদ বিরোধী গোষ্ঠী ক্রমশ শক্তিশালী হচ্ছে৷ মার্কিন সাংসদরা পাকিস্তানের পরমাণু গবেষণা নিয়ে যথেষ্ট সন্দিহান৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন