নন্দিতা রায়, নয়াদিল্লি: রঘুরাম রাজনের পর আরবিআই-এর মসনদে কার দেখা মিলবে? যবে থেকে রাজন নিজের অবসর ঘোষণা করেছেন৷ তবে থেকেই এই প্রশ্ন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা৷ উঠে এসেছে আরবিআই-এর বর্তমান ডেপুটি গভর্নর উরজিৎ প্যাটেল, আরবিআই-এর প্রাক্তন দুই ডেপুটি গভর্নর রাকেশ মোহন এবং সুবীর গোকার্ন ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের মতো নাম৷
এবারে শোনা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হিসেবে অরবিন্দ পানাগড়িয়াকে নিয়োগ করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, ১৮ জুলাইয়ের মধ্যেই নতুন গভর্নরের নাম ঠিক করা হবে৷ আরবিআই এর গভর্নর নিয়োগের ক্ষেত্রে সবসময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরামর্শ নেওয়া হয়৷ এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবেন বলেই জানা গিয়েছে৷ তবে সূত্রের খবর, ইন্দো-মার্কিন অর্থনীতিবিদ পানাগড়িয়াই মোদির পছন্দের লোক৷
আফ্রিকা সফর থেকে মঙ্গলবার ভোরেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী৷ খুব শিগগিরিই এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ পানাগড়িয়া বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন৷ ২০১৫ সালে নীতি আয়োগের দায়িত্ব সামলানোর আগে তিনি এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক, বিশ্ব ব্যাঙ্কের মত সংস্থায় উচ্চপদে কাজ করেছেন৷ তাই তাঁর উপরেই আস্থা রাখতে চাইছেন প্রধানমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার