স্টাফ রিপোর্টার, তমলুক: চোলাই মদ বিক্রেতাকে ধরতে গিয়ে পুলিশ-জনতায় রণক্ষেত্র কাণ্ড তমলুকের রামতারকহাটে৷ পুলিশকে একটি ঘরে ঢুকিয়ে মারধর করার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে৷ পরে থানা থেকে আসা বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশকর্মীদের উদ্ধার করে৷
ঘটনাস্থল থেকে অভিযুক্ত চোলাই মদ বিক্রেতা-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত চোলাই মদ বিক্রেতার নাম অসিত বেরা৷ তমলুক থানার পুলিশের তরফে জানানো হয়েছে, রামতারকহাট বাস স্টপ লাগোয়া পুলের ধারে দীর্ঘদিন ধরে চোলাই মদ বিক্রি করছিল ধৃত অসিত৷ চোলাই মদের পাশাপাশি সে বিদেশি মদও বিক্রি করে সে৷
মঙ্গলবার গভীর রাতে তমলুক থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ চানক্যের নেতৃত্বে পাঁচ পুলিশকর্মীর একটি দল অসিতকে ধরতে আসে৷ পুলিশকে দেখে খালের জলে ঝাঁপ দেয় অভিযুক্ত৷ পুলিশ কর্মীরা তখন তাকে লক্ষ্য করে ইট ছোড়ে৷ পুলিশকে ইট ছুড়তে দেখে স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে পুলিশকর্মীদেরই পেটাতে শুরু করে৷ পরে থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে আটক থাকা ওই পুলিশ কর্মীদের উদ্ধার করে৷
সর্বশেষ খবর
-
স্ত্রী’কে ‘আপত্তিকর’ অবস্থায় দেখাটাই পরকীয়া প্রমাণে যথেষ্ট নয়! বলছে পাটনা হাই কোর্ট
-
‘গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে সুদ পাবেন না, এফডি করুন’, নারীবিদ্বেষী পোস্টারে ছয়লাপ মেট্রো
-
সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরে যান, কমে যাবে বার্ধক্যের ভয়ংকর রোগের ঝুঁকি!
-
‘আমি বেকার, কোনও কাজ দিতে পারেন?’ নির্বাচন হেরে কীভাবে বিনোদন জগতে ইউটার্ন স্মৃতির
-
স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্টে, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে