সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো-কবাডি লিগে জাতীয় সঙ্গীত গেয়ে বেশ উৎফুল্ল ছিলেন৷ ঘটা করে টুইটারে ছবিও পোস্ট করেছিলেন৷ কিন্তু, খুশি বেশিক্ষণ স্থায়ী হল না সানি লিওনের৷ ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হল বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে৷ অভিযোগকারীর নাম উল্লাস পিআর৷
পেশায় চল্লচিত্র নির্মাতা উল্লাস কয়েকদিন আগেও খবরের শিরোনামে এসেছিলেন একই অভিযোগের সৌজন্যে৷ সেই সময় তাঁর নিশানায় ছিলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন৷ উল্লাসের অভিযোগ ছিল, টি-২০ ওয়ার্ল্ড কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় জাতীয় সঙ্গীত গাইতে বেশি সময় নেন বিগ বি এবং ‘সিন্ধ’ শব্দটিকে ‘সিন্ধু’ উচ্চারণ করেন তিনি৷
এই ‘সিন্ধ’-এর ভুল উচ্চারণ নিয়েই ফের সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ সেই সঙ্গে উল্লাসের অভিযোগ প্রো কবাডি লিগের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দুই জন ক্যামেরাম্যান ছবি তোলার জন্য যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিলেন৷ সানির তরফে অবশ্য এখনও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

সর্বশেষ খবর
-
শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ! প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি রেড অ্যালার্ট
-
কামতাপুরি নাকি রাজবংশী! জনগণনা শুরু হতেই উত্তরে ভাষা বিতর্ক চরমে
-
‘পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন…’, ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার
-
সিনেমার কায়দায় কীভাবে খুন? চ্যাটজিপিটির পরামর্শে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূতর!
-
অবসর বা অনির্দিষ্টকালের ছুটি নয়, পিতৃশোক কাটাতে মাঠেই ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত মায়ামির