Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

হায়দরাবাদে এনকাউন্টারে খতম কুখ্যাত ‘গ্যাংস্টার’ নইমুদ্দিন

সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: সোমবার তেলেঙ্গানার মেহবুবনগরে খতম হল হায়দরাবাদের ‘মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার’ নইম ওরফে মহ্ম্মদ নইমুদ্দিন৷ রাজধানী হায়দরাবাদ থেকে মাত্র ৬০ কিমি দূরে মিলেনিয়াম টাওয়ারে পুলিশের সঙ্গে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ রবিবারই প্রথমবার তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঠিক তার পরদিনই গোয়েন্দাসূত্রে খবর পেয়ে মিলেনিয়াম টাওয়ারে অভিযান চালায় পুলিশ৷ খবর ছিল, … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/uncategorized/police-encounter-in-telangana-gangster-nayeem-killed-in/pid/14217/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "হায়দরাবাদে এনকাউন্টারে খতম কুখ্যাত ‘গ্যাংস্টার’ নইমুদ্দিন"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৩:০২

options
link
হায়দরাবাদে এনকাউন্টারে খতম কুখ্যাত ‘গ্যাংস্টার’ নইমুদ্দিন zoom

সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: সোমবার তেলেঙ্গানার মেহবুবনগরে খতম হল হায়দরাবাদের ‘মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার’ নইম ওরফে মহ্ম্মদ নইমুদ্দিন৷ রাজধানী হায়দরাবাদ থেকে মাত্র ৬০ কিমি দূরে মিলেনিয়াম টাওয়ারে পুলিশের সঙ্গে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷

রবিবারই প্রথমবার তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঠিক তার পরদিনই গোয়েন্দাসূত্রে খবর পেয়ে মিলেনিয়াম টাওয়ারে অভিযান চালায় পুলিশ৷ খবর ছিল, প্রাক্তন মাওবাদী নেতা তথা কুখ্যাত গ্যাস্টার নইমুদ্দিন এখানেই আছে৷ পুলিশ অফিসারকে হত্যা-সহ তার নামে একাধিক অভিযোগ ছিল৷ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের তালিকায় ছিল এই নইম৷ সোমবার সকালে তার ডেরায় অভিযান চালালে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে গ্যাংস্টারের মৃত্যু হয়৷ সূত্রের খবর, এনকাউন্টারে আরও দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে৷ কুখ্যাত এই গ্যাংস্টারের দলের সঙ্গে জঙ্গিদলের যোগ ছিল বলেও সন্দেহ করেছিল গোয়েন্দা দফতর৷ এনকাউন্টারের সময় থেকেই কড়া নিরাপত্তার মোড়কে গোটা হায়দরাবাদ৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.