সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রাপ্তবয়স্কদের তামাকজাত দ্রব্য বিক্রি করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বেন রাজস্থানের ব্যবসায়ীরা। ধরা পড়লে ৭ বছর পর্যন্ত জেল তো হতেই পারে, দিতে হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।
জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ১০৭ (১) ধারায় আগেই থেকেই এই নিয়ম বর্তমান ছিল। তবে এতদিন এই নিয়ম নিয়ে ততটা মাথা ঘামাত না রাজস্থান প্রশাসন। বড় জোর ধরা পড়লে ২০০ টাকা ফাইন দিয়ে ছেড়ে দেওয়া হত। কিন্তু, WHO-এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে সারা বিশ্বের ১২ শতাংশ ধূমপানকারী মানুষ ভারতেই বাস করেন। প্রতিবছর দেশের নয় লক্ষ মানুষ অতিরিক্ত ধূমপানের কারণেই মারা যান।
এই তথ্য সামনে আসতেই নড়চড়ে বসেছে রাজস্থান প্রশাসন। এবার থেকে প্রতি থানায় একজন করে পুলিশকর্মী সম্পূর্ণভাবে এই কাজের জন্যই নিযুক্ত থাকবেন। স্কুল এবং কলেজের ১০০ মিটারের মধ্যে কোনও তামাকজাত দ্রব্যের বিপণি থাকলেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর