সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত৷ দেশের এই বাড়-বাড়ন্ত শুধুমাত্র উন্নয়নের নিরিখেই নয়৷ শরীরের উচ্চতার ভিত্তিতেও৷ এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য৷ ১৯১৪ সালে যেখানে ভারতীয় পুরুষদের গড় উচ্চতা ছিল ৫ ফুট ৩ ইঞ্চি, বর্তমানে তা ৫ ফুট ৫ ইঞ্চি৷
এর বেশিরভাগ দায়ই বর্তায় পঞ্চনদীর দেশের উপর৷ সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের উত্তরপূর্বের এই দেশের বাসিন্দাদের উচ্চতাই সবচেয়ে বেশি৷ এর অন্যতম কারণ হিসেবে পাঞ্জাবিদের খাদ্যাভ্যাসের কথাই বলা হয়েছে৷ দেশের অন্যান্য ভাগের তুলনায় পাঞ্জাবি খাবারে ক্যালরির পরিমান অনেক বেশি থাকে৷ বাড়ন্ত সময়ে উচ্চতার সঙ্গে ক্যালরির প্রত্যক্ষ যোগ থাকে বলে দাবি গবেষকদের৷ এই কারণেই ঝাড়খণ্ডের মানুষের উচ্চতা কম হয়ে থাকে বলে দাবি তাঁদের৷
ঝাড়খণ্ডের একজন বাসিন্দার সাধারণত রোজকার খাবার, বাসি ভাত ও দু’টি পুরি বা পরোটা৷ যাতে যথাক্রমে ২৫০ মিলি ও ১৫০-২০০ মিলি ক্যালরি থাকে৷ অন্যদিকে, পাঞ্জাবি মেনুতে প্রায়ই জায়গা করে নেয় বাটার চিকেন, রাজমা, লস্যির মতো খাবার৷ যাতে মোট ক্যালরির পরিমান ১০০০ মিলি৷ এই কারণেই দেশের মধ্যে শরীরের উচ্চতার নিরিখে সবচেয়ে এগিয়ে পাঞ্জাবের ‘গবরু জওয়ান’রাই৷ তবে, উচ্চতা পুরোপুরি খাবারের উপরে যে নির্ভর করে তা নয়৷ জিন ও পরিবেশেরও মানুষের দেহের উপরে সমানাধিকার রয়েছে৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন