সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানহানির মামলা থেকে অব্যাহতি পেতে পারেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য আরএসএস-কে দায়ী করেছিলেন তিনি৷ রাহুল গান্ধীর ওই মন্তব্যের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় আরএসএস-এর এক সদস্য৷ মন্তব্য প্রত্যাহার না করলে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি৷ আর সেটা বুঝতে পেরেই সম্ভবত এদিন উল্টো সুর শোনা গেল রাহুল গান্ধীর আইনজীবীর গলায়৷
বুধবার রাহুল গান্ধীর আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, “আরএসএস সংগঠনকে রাহুল গান্ধী দোষারোপ করেননি৷” তিনি আরও জানিয়েছেন, আরএসএস-এর সঙ্গে জড়িত এক ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করেছেন রাহুল গান্ধী৷
২০১৪ সালে থানেতে একটি জনসভায় রাহুল মন্তব্য করেন, “মহাত্মা গান্ধীকে হত্যা করেছে আরএসএস, আর আজ তাদেরই লোকেরা(বিজেপি) গান্ধীকে নিয়ে কথা বলে! ভুললে চলবে না, আরএসএস-ই সর্দার প্যাটেল ও গান্ধীজির বিরোধিতা করেছিল৷” যদিও এদিন আদালতে রাহুলের আইনজীবী এই বক্তব্যের কথা অস্বীকার করেন৷ গত ১৯ জুলাই সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়৷ ক্ষমা না চাইলে কংগ্রেস সহ-সভাপতিকে মানহানির মামলার জন্য প্রস্তুত থাকতে বলে আদালত৷ আদালত সাফ জানিয়ে দেয়, কোনও প্রতিষ্ঠানকে দোষারোপ করার অর্থ তার সঙ্গে যুক্ত প্রত্যেককে দোষী সাব্যস্ত করা৷
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!