Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

সংসদে তুমুল বাগবিতণ্ডা, ঘুমিয়ে কাদা রাহুল!

অধিবেশন চলাকালীন জুনিয়র গান্ধীর ঘুমিয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও বহুবার অধিবেশন চলাকালীন ঘুমিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৬, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৬, ১৭:৩২

options
link
সংসদে তুমুল বাগবিতণ্ডা, ঘুমিয়ে কাদা রাহুল! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে অধিবেশন চলাকালীন আবারও বিতর্ক তৈরি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ এবার অধিবেশন চলাকালীন ঘুমিয়েই পড়লেন তিনি৷

দলিত কিশোরের উপর আক্রমণের ইস্যুতে বুধবার সংসদে কংগ্রেস ও বিজেপি’র সাংসদদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়৷ সেই সময় রাজনাথ সিং নিজের বক্তব্য রাখতে উঠলে ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের সাংসদরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু অধিবেশন কক্ষে যখন এমন সরগরম অবস্থা, ঠিক তখনই জুনিয়র গান্ধীকে দেখা গেল চোখ বুজে ঝিমোতে৷ সংসদের ভিডিও ফুটেজে যখন একদিকে সংসদদের তীব্র বাদানুবারের দৃশ্য ধরা পড়ল ঠিক তেমনই অন্যদিকে ধরা পড়ল রাহুলের ঘুমন্ত ছবি৷

আর সংসদে অধিবেশন চলাকালীন রাহুলের এহেন ঘুমকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে৷ যদিও কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরি দাবি করেছেন, রাহুলের ঘুমিয়ে পড়ার দৃশ্যটিকে নাকি ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে৷ রাহুল নাকি শুধুমাত্র চোখ বুজে বক্তব্য শুনছিলেন৷ তিনি আসলে ঘুমোননি৷

অধিবেশন চলাকালীন জুনিয়র গান্ধীর ঘুমিয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও বহুবার অধিবেশন চলাকালীন ঘুমিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.