সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া সন্ত্রাস ঘাঁটিগুলি ভাঙতে পাক প্রশাসনকে কড়া ভূমিকা নেওয়ার কথা বলা হল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে৷ মার্কিন মুখপাত্র মার্ক টোনার শনিবার এক বক্তব্যে জানান, “দেশের মাটিতে ঘটে চলা যে কোনও জঙ্গি কার্যকলাপকে কঠোর হাতে দমন করার জন্য পাকিস্তানকে আর্জি জানানো হচ্ছে৷” সাংবাদিক সন্মেলনে টোনার আরও বলেন, “এটা সত্যি যে পাকিস্তানও বহু জঙ্গি কার্যকলাপের শিকার৷ জঙ্গি হামলায় সে দেশে বহু ক্ষয়ক্ষতি হচ্ছে৷ কিন্তু কিছু ক্ষেত্রে, এই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ না গড়ে তোলাও জঙ্গিদের প্রচ্ছন্নভাবে মদত দেওয়া৷ সেটাই বন্ধ করতে হবে পাকিস্তানকে৷”
তিনি জানান, জঙ্গি নিকেশে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সর্বোতভাবে সাহায্য করবে৷ কিন্তু তারা যদি নিজেরাই বিষয়টি নিয়ে আগ্রহী না হয়, তা কখনই বরদাস্ত করা হবে না৷
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের পক্ষ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ আর এবার জঙ্গি দমনের কড়া বার্তা যে মার্কিন-পাক বিরোধকে স্পষ্ট করে তুলছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
বিয়েবাড়িতে সিল্কের শাড়িতে তেল পড়ে একাক্কার? এই টিপস জানলে বাড়িতেই দাগ হবে সাফ
-
রাতভর বেপাত্তা থাকার পর উদ্ধার যুবকের দেহ, নেপথ্যে সম্পত্তি নিয়ে মা-ঠাকুমার সঙ্গে অশান্তি?
-
সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনায় রাজি শাহ, জানালেন কিরেন রিজিজু
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া