সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই জোর ছিল। চূড়ান্ত পর্বে তো বিচারকরা নিজেরাই ধন্দে পড়ে গিয়েছিলেন। কাকে ছেড়ে কাকে বাছবেন। কিন্তু সেরাদের তো বেছে নিতে হবেই। তাই চুলচেরা বিশ্লেষণের পর ঘোষিত হল ‘সংবাদ প্রতিদিন আবাসনে আবাহন’। এই প্রতিযোগিতাটি পাওয়ার্ড বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল ও এর বিশেষ সহযোগী কুচিনা কিচেন অ্যাপ্লায়ান্সেস।
আবাসনের সেরা পাঁচ পুজো বেছে নিয়েছেন বিচারক আবির চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, পি বি চাকি, অতীন বসাক এবং শ্রীপর্ণা রায় (টুসু)। পুজোর সার্বিক পরিবেশ, সামগ্রিক অংশগ্রহণের উপর ভিত্তি করেই সেরা আবাসনের পুজো বেছে নিয়েছেন বিচারকমণ্ডলী।
‘সংবাদ প্রতিদিন আবাসনে আবাহন ২০১৬’র সেরা পাঁচ পুজো হল –
বলাকা আবাসন

পূর্ব আবাসন ব্লক ডিএফ

সাউথ সিটি

ডায়মন্ড সিটি সাউথ

সরশুনা ফেজ ১ ইডব্লিউএস হাউজিং এস্টেট

ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল সেরা ভোগ – সানি সিজনস হাউজিং কমপ্লেক্স

সেরা প্রতিমা – ইউনিওয়ার্ল্ড সিটি রেসিডেন্স

স্পেশাল প্রাইজ – ন্যাচরাল ভিউ

সেরা পাঁচটি পুজোর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে ৫০,০০০ টাকার চেক। সেরা প্রতিমা ইউনিওয়ার্ল্ড সিটি রেসিডেন্স-এর সদস্যরা পাবেন ২৫,০০০ টাকা। একই অর্থ পাবে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল সেরা ভোগ অর্থাৎ সানি সিজনস হাউজিং কমপ্লেক্স।
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া