স্টাফ রিপোর্টার: শিয়ালদহ উত্তর শাখার সমস্ত প্ল্যাটফর্ম ১২ বগির চলাচলের উপযুক্ত করে তুলতে চাইছে রেল৷ এবিষয়ে পূর্ব রেলের তরফে রেল বোর্ডের কাছে ২৯ কোটি টাকা চেয়ে পাঠানো হয়েছে৷ এই শাখার দুই, তিন, চার এবং চারের এ প্ল্যাটফর্ম দৈর্ঘ্যে ছোট হওয়ার কারণে ১২ বগির ট্রেন সেখানে ঢুকতে পারে না৷ ন’কামরার ট্রেন ঢোকে৷ ফলে যাত্রী চাপ সামাল দিতে সমস্যা হয়৷ এটি এই শাখার দীর্ঘদিনের সমস্যা৷ বহুবার প্ল্যাটফর্ম বাড়ানোর প্রস্তাব হলেও তা ফের বন্ধ হয়ে গিয়েছে৷
ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের তরফে এই চার প্ল্যাটফর্ম বাড়ানোর ম্যাপ তৈরি করা হয়েছে৷ সেই মতো কাজও শুরু করা হবে৷ কিন্তু এখন প্রশ্ন আর্থিক সাহায্যের৷ রেল সূত্রে খবর, এই স্টেশনের পরিকাঠামো উন্নয়নেই সবচেয়ে বেশি টাকা চাওয়া হয়েছে৷ পূর্ব রেলের মোট চার স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য রেলবোর্ডের কাছে টাকা চেয়ে পাঠানো হয়েছে৷ যার মধ্যে শিয়ালদহ ছাড়াও রয়েছে হাওড়া, মালদহ এবং আসানসোল স্টেশন৷ শিয়ালদহ স্টেশন দিয়ে গড়ে রোজ প্রায় ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন৷ শিয়ালদহ দক্ষিণ শাখায় সম্প্রতি সব ট্রেনই ১২ কামরার করা হয়েছে৷ কিন্তু উত্তর শাখায় যাত্রীচাপ থাকা সত্ত্বেও পরিকাঠামোর অভাবে তা হয়নি৷ এবার পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রেল৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত