সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পাহাড়ের রানি দার্জিলিং থেকে রয়াল বেঙ্গলের সুন্দরবন৷ সৈকত নগরী দিঘা-মন্দারমণি থেকে সবুজ ডুয়ার্স৷ ছৌয়ের পুরুলিয়া থেকে চৈতন্যদেবের নদিয়া৷ ‘বিউটিফুল বেঙ্গল’-কে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান৷ আরও ব্যাপকভাবে বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বলিউডের বাদশাকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে রাজ্য সরকার৷
আগামী বছরের একেবারে শুরু থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হবে৷ পর্যটন নিয়ে রাজ্যের এই বিজ্ঞাপনের বিষয়টি একেবারে নিজে তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “আগামী জানুয়ারি মাস থেকে এই বিজ্ঞাপন চলবে৷ বিশ্ববাংলা গ্লোবাল সামিটে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷ গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন৷”
ইতিমধ্যে বাংলার পর্যটন বিকাশে ওয়েবসাইটের মাধ্যমে প্রচারকেও তুঙ্গে তুলেছে রাজ্য৷ বেঙ্গল টুরিজম নামে একটি অ্যাপও চালু করেছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে বাংলার অফবিট পর্যটন কেন্দ্রগুলিকেও সামনে আনা হচ্ছে৷ রাজ্যের ২০টি টুরিস্ট স্পটকে পৃথক-পৃথকভাবে প্রচার পুস্তিকার মাধ্যমে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে পর্যটন বিভাগ৷ শাহরুখ খানকে দিয়ে প্রতিটি স্পটকে তুলে ধরা হবে৷ পর্যটন বিভাগের অধিকর্তা রজত বসু বলেন, “ রূপসী বাংলাকে বিদেশের কাছে আরও ভালভাবে তুলে ধরতেই আমরা এইসব পদক্ষেপ নিয়েছি৷”
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!