সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের প্রার্থনা শুরুর আগে বৃহস্পতিবার বাংলাদেশের কিশোরগঞ্জে বিস্ফোরণের তদন্তের স্বার্থে ঢাকায় পাড়ি দিচ্ছে ভারতের স্পেশাল এনএসজি টিম৷ এদিনের বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তদন্ত করতেই পাঠানো হচ্ছে জাতীয় নিরাপত্তা বাহিনী, খবর পিটিআই সূত্রে৷ সঙ্গে যাবেন গোয়েন্দা ও ফরেন্সিক বিশেষজ্ঞরাও৷
এনএসজি আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় গোয়েন্দাবাহিনী ঢাকা পাড়ি দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত মিলেছে বাংলাদেশের তরফে৷ কিশোরগঞ্জে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে নমুনা ও প্রমাণ সংগ্রহ করতে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ যে দলটি ঢাকায় পাড়ি দেবে সেই দলে রয়েছেন বিস্ফোরণ বিশেষজ্ঞ ও জঙ্গি মোকাবিলা সংক্রান্ত যে কোনও অপারেশনে সক্ষম অফিসাররা৷ পয়লা জুলাই গুলশানে বিস্ফোরণে এক ভারতীয়-সহ ২২ জনের মৃত্যুর ঘা শুকানোর আগেই এদিন কিশোরগঞ্জের বিস্ফোরণে কেন্দ্রীয় গোয়েন্দাদের মাথাব্যথা বাড়িয়েছে৷ এনএসজি চায় বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে বিস্ফোরণের কিনারা করতে৷
সর্বশেষ খবর
-
টানা ব্যর্থতার পর তড়িঘড়ি গম্ভীর-আগরকর-লক্ষ্মণকে তলব বিসিসিআইয়ের, চাকরি যাবে কার?
-
নেশামুক্ত বাংলা গড়ার ডাক, পাচারের আগেই লক্ষ লক্ষ কফ সিরাপে রোড রোলার চালালেন শুভেন্দু
-
‘অমানবিক অত্যাচার হয়েছে’, কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার বিজয়ের
-
২২ হাজার কোটির দায়, সাড়ে ৬ কোটিতেই নিষ্কৃতি! সুভাষ চন্দ্রের ঘটনায় আতসকাচের তলায় ঋণ-মকুব নীতি
-
ছেলের দেহ ‘দাহ’ করেছিলেন মা, সিঁদুর মুছেছিলেন স্ত্রী, শেষকৃত্যের ১ মাস পর ঘরে ফিরল যুবক!