সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য তথ্য ও প্রযুক্তি দফতর ফলতা এবং নৈহাটিতে ১২০০০ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার বা ইএমসি নির্মাণ করছে। কাজ সম্পূর্ণ হলে এ রাজ্যে প্রায় ৩৭ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করা হয়েছে।
প্রশাসনের শীর্ষ পদে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য-প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও টেলি-কমিউনিকেশন উপর জোর দিয়েছেন। সেই মোতাবেক তথ্য ও প্রযুক্তি দফতর এই দুইটি ইএমসি চালু করেছে। এক প্রশাসনিক কর্তার তথ্য অনুসারে, ইলেকট্রনিক পণ্য ও আনুষঙ্গিক যন্ত্রাংশ উৎপাদনের এ রাজ্য সবার ওপরে রয়েছে। ভবিষ্যতে রাজ্যের তৈরি ইলেকট্রনিকস পণ্যও বাজারে আসবে।
ইতিমধ্যেই তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অধীনস্ত ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দফতর ফলতার ইএমসি-এর জন্য ৫৮ একর জমি এবং নৈহাটির ইএমসি-এর জন্য ৭০ একর জমির অনুমোদন দিয়েছে। ২টি ইএমসি-ই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত – একটি ফলতায়, হুগলি নদীর তীরে এবং হলদিয়া বন্দর থেকে প্রায় ২৭ কিলোমিটার। অপরটি নৈহাটির কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবস্থিত। সরকারের শিল্পবান্ধব নীতি ও পরিকাঠামো সল্টলেকের সেক্টর ফাইভ ও রাজারহাটের আইটি সংস্থাগুলিকে শিল্পবান্ধব পরিবেশ পেতে আরও সহায়তা করবে আশা করা যায়।
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির