Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট রিও অলিম্পিকের ট্র্যাক

১০০ মিটার দৌড়ে সোনা জিতে রেকর্ড অক্ষুন্ন উসেইন বোল্টের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৬, ১০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৬, ১০:৫৩

options
link
বিদ্যুৎস্পৃষ্ট রিও অলিম্পিকের ট্র্যাক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও এবার কিংবদন্তিদেরই৷ একদিকে জলের সাম্রাজ্যে ২৩ তম সোনা জেতার রেকর্ড গড়ে পুলকে বিদায় জানালেন মাইকেল ফেল্পস৷ অন্যদিকে বিশ্বের দ্রুততম পুরুষ হিসেবে নিজের প্রতিষ্ঠাকে অক্ষুন্ন রাখলেন উসেইন বোল্ট৷

চোট থেকে ফিরেই অলিম্পিকের প্রথম ইভেন্টেই মরসুমের সেরা পারফরম্যান্স করলেন জামাইকান অ্যাথলিট৷ ১০০ মিটার দৌড়ে ফের সোনা জিতলেন সুপারস্টার স্প্রিন্টার৷ বিদ্যুতের বেগে দৌড় শেষ করেলেন মাত্র ৯.৮১ সেকেন্ডে৷ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন আমেরিকার জাস্টিন গ্যাটলিন। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড৷

Advertisement

২০০৮-এর বেজিং অলিম্পিক থেকেই অপ্রতিরোধ্য জামাইকান অ্যাথলিট৷ সেবারে ১০০ মিটারের দৌড় শেষ করেছিলেন ৯.৬৯ সেকেন্ডে৷ লন্ডনেও সোনা জিতেছিলেন মাত্র ৯.৬৩ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে৷ তবে এবারে চোট সমস্যায় জর্জরিত বোল্টের কাছে রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জটা ছিল সবচেয়ে বেশি৷ জয়ের পর সুপারস্টার স্প্রিন্টার জানান, “ভেবেছিলাম আরও জোরে দৌড়তে পারব৷ তবে সোনা জয় করতে পেরে আমি খুব খুশি৷”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.