Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Sunny Leone

মলদ্বীপ নয় মন্দারমণি, সাগরপাড়ে রোম্যান্স সানির! বালুকাবেলায় ‘বেবি ডল’ ম্যাজিক

মলদ্বীপ না মন্দারমণি? কোথা থেকে ছবি পোস্ট করছেন সানি লিওন? একদিন পর সেই জট নিজেই কাটালেন বেবি ডল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:২৭

options
link
মলদ্বীপ নয় মন্দারমণি, সাগরপাড়ে রোম্যান্স সানির! বালুকাবেলায় ‘বেবি ডল’ ম্যাজিক zoom
মন্দারমণিতে সানি লিওন

‘মলদ্বীপ নাকি মন্দারমণি?’-এই ক্যাপশনেই চাবি দেওয়া পুতুলের মতো সকলকে নাচিয়েছিলেন ‘বেবি ডল’ সানি লিওন। ১২ জুলাই, রবিবাসরীয় ছুটির আমেজে সকলে যখন একটু হালকা মেজাজে তখনই সানি লিওনের পোস্ট ঘিরে উত্তাল সোশাল মিডিয়া। কেউ ভেবেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি পোস্ট করে মজা করছেন তো কেউ আবার মলদ্বীপ না মন্দারমণি সেই ধোঁয়াশায় জর্জরিত। একদিন পর সেই জট নিজেই কাটালেন সানি।

পরনে সেই সবুজ কো-অর্ড, স্পোটর্স ব্রা আর পিছনে দগন্ত বিস্তৃত নীল সাগর। তার মাঝে আকাশপানে চেয়ে সানি লিখলেন, ‘মন্দারমণি মুড’। এই পোস্টে একদিকে যেমন জল্পনায় ইতি, তেমনই আবার অনেকেই বিশ্বাসই করতে পারছেন না মন্দারমণি আর সানি লিওন! তিনি আদতে বাংলার সমুদ্রসৈকত মন্দারমণির কথা আদৌ জানেন কিনা উঠেছে এমন প্রশ্নও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সানি লিওন

অপর একটি ছবির পোস্টে সানির ক্যাপশন, ‘থোরা সা রোম্যান্স।’ যার বাংলা তর্জমা করলে হয়, একটু রোম্যান্স। সাগরপাড়ে তারকারা বেশিরভাগ সময়ই রোম্যান্টিক মুডে ধরা দেন। মনের মানুষের সঙ্গে আদুরে মুহূর্তের ছবি ভাগ করহে নেন। যদিও ‘বেবি ডল’ সানি লিওন যুগলে নয়, একাকী ছবি পোস্ট করেছেন। মন্দারমণির খবরে সিলমোহর দেওয়ার পর এবার আরও একটি নতুন প্রশ্নের উত্তরের অপেক্ষায় কৌতুহলী সানিভক্তরা।

আর সেটি হল কী কারণে মন্দারমণি ভ্রমণ? শুটিং নাকি ব্যক্তিগত সফরে সমুদ্রের পাড়ে সানি লিওনি? সেই উত্তর এখনও অধরা, তা বলাই বাহুল্য। কবে সানি তাঁর অনুরাগীদের অত্যুৎসুক মনকে শান্তদ করেন এখন তারই অপেক্ষা। তবে বঙ্গে সানির পদধূলি পড়তেই পশ্চিমবঙ্গ ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সানি লিওনি, এমন চর্চাও শুরু।

বেবি ডল সনি

পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেনের মন্তব্য, ‘শিল্প পরে হবে, সানি তো এল। এবার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুখ হচ্ছেন।’ আপাতত ধোঁয়াশায় ভরা সানি লিওনের ছবিই যে ‘টক অফ দ্য টাউন’, সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না।

বঙ্গে সানি লিওন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.