সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনায় দলিত নিগ্রহের ঘটনার নিন্দা যখন খোদ নরেন্দ্র মোদির মুখে, তখন বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়ালেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিং৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানালেন, যে দলিতদের আহার্য গোমাংস, তাদের প্রহার করাকে সমর্থন করেন তিনি৷ দলিতদের জন্য এটাই যে উচিত শিক্ষা এমনটাই মনে করেন বিধায়ক৷
দলিত নিগ্রহের ঘটনা এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলেছে৷ সরকার দলিতদের রক্ষায় সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে৷ বিরোধিতায় মুলতুবি হয়েছে সংসদের বাধল অধিবেশন৷ কেন্দ্রের শাসকদল বিজেপি-র সঙ্গে ঘটনার সরাসরি সম্পর্ক না থাকলেও, বিজেপির ধর্মভিত্তিক বিভাজনের নীতির জেরেই যে এই দেশ ক্রমশ এই পরিস্থিতির দিকে এগোচ্ছে সে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে৷ ফলত দলিতদের বিদ্রোহে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্রের শাসকদল৷
এমত পরিস্থিতিতে বিড়ম্বনা আরও বাড়ালেন এই বিধায়ক৷ তাঁর মতে, বেশ কিছু দলিত আছেন যাঁরা গোমংসের জন্য গরু হত্যা করেন৷ তাঁদের জন্য গোটা দলিত সম্প্রদায়ের মুখে চুনকালি পড়ে৷ আর এ কারণেই দলিতদের গণপ্রহারের ঘটনাকে তিনি সমর্থন করেন বলেই জানিয়েছেন তিনি৷ তাঁর মতে যতদিন না গরুকে ‘রাষ্ট্রমাতা’ আখ্যা না দেওয়া পর্যন্ত গো-রক্ষকরা চুপচাপ বসে থাকবেন না এমনটাই জানিয়ে রাখলেন তিনি৷ এমনকী ভবিষ্যতে কেউ গো-হত্যা করলে তাঁকেও যে এভাবেই উচিত শিক্ষা দেওয়া হবে, এমন হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি৷
ভিডিওতে শুনে নিন, কী বললেন রাজা সিং-
সর্বশেষ খবর
-
যাদের পড়িয়েছি, শিখেছি তাদের থেকেও: দ্রৌপদী মুর্মু
-
ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত! দুর্গাপুরে ভোররাতে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’
-
কলকাতা লিগের ডার্বিতে স্ট্র্যাটেজি তৈরি দিলেমপেরিসের, শেষমেশ কাদের ছাড়ছেন হাবাস?
-
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের