সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ ফুরোলে আর সরকারি বাংলোয় বাসের সুবিধা নয়৷ সোমবার এক রায়ে এমনটাই নিদান দিল দেশের সর্বোচ্চ আদালাত৷ ফলে মায়াবতী ও মুলায়ম সিং যাদবের মতো যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা এখনও সরকারি সুবিধা ভোগ করছেন তাঁদের শিগগিরি ছাড়তে হবে বাংলো৷
উত্তরপ্রদেশের এক এনজিও ২০০৪ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলোয় বাসের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল৷ অভিযোগ ছিল, এলাহাবাদ কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশ সরকার ১৯৯৭ সালে প্রাক্তন মন্ত্রীদের জন্য আলাদা আইন তৈরি করে৷ ফলত এতদিন তাঁরা এই সুবিধা ভোগ করতে পারতেন৷ কিন্তু শুক্রবার বিচারপতি অনিল আর দেবের নেতৃত্বাধীন এক বেঞ্চ জানিয়ে দিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আজীবন এই সুবিধা ভোগ করার অধিকার নেই৷ যাঁরা এই সুবিধা এখনও ভোগ করছেন তাঁদের ২-৩ মাসের মধ্যে বাংলো খালি করার নির্দেশও দেওয়া হয়েছে৷
সর্বোচ্চ আদালতের এই রায়ে গোটা দেশের ভিভিআইপি-দের সুবিধা দেওয়ার ক্ষেত্রে বড় রদবদল ঘটল৷ শুধু উত্তরপ্রদেশ নয়, কোনও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীই এই রায়ের পর থেকে আর সরকারি বাংলোর সুবিধা নিতে পারবেন না৷
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া