সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে মিউনিখে বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যুর পর ফের জঙ্গি নিশানায় জার্মানি৷ সোমবার জার্মানির অ্যান্সব্যাক শহরে একটি ওয়াইন বারের বাইরে ফিদায়েঁ বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি৷ বিস্ফোরণে ওই জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ২০ জন৷ স্কাই নিউজ সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, হামলাকারীর ব্যাগে ঠাসা ছিল বিস্ফোরক৷ একটি মিউজিক কনফারেন্সে বিস্ফোরণের ছক ছিল হামলাকারীর, মনে করছে পুলিশ৷ বিস্ফোরণের পর অনুষ্ঠান বাতিল করে পুলিশ৷
বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত৷ কিন্তু গত সপ্তাহেই মিউনিখে হামলার জেরে গোটা জার্মানি জুড়েই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল৷ সম্ভবত সেই কারণেই বড় ধরনের নাশকতা রুখে দেওয়া গেল৷ বিস্ফোরণের পরই ঘটনাস্থল ঘিরে ফেলে প্রায় ৩৫০ জন পুলিশ ও সেনা৷ চলে চিরুনি তল্লাশি, আকাশপথে নজরদারি চালাতে ডাকা হয় হেলিকপ্টার৷ আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত খোঁজ চালায় নিরাপত্তারক্ষীরা৷ আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ