স্টাফ রিপোর্টার: তাঁতশিল্পের উন্নয়নে ‘ইউনিক’ প্রকল্প হাতে নিল রাজ্য৷ এক ছাদের তলায় তলায় আনা হচ্ছে তাঁত ও আনুষঙ্গিক শিল্পকে৷ যেখানে তাঁতযন্ত্র তৈরি থেকে সুতো তৈরি, রং থেকে মাকু তৈরি সবই হবে তাঁত হাব-এ৷ তাঁতবোনা ও উৎপাদিত পণ্য বিপণনেরও ব্যবস্থা থাকবে সেখানে৷ বর্ধমানের সমুদ্রগড়ে পূর্ত দফতরের দুই একর জমিতে এই তাঁত হাব গড়া হবে বলে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ প্রাথমিকভাবে এই প্রকল্প পূর্বস্থলীতে গড়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল৷
মুখ্যমন্ত্রী এদিন জানান, পূর্বস্থলীর পরিবর্তে সমুদ্রগড়ে হবে এই তাঁতকেন্দ্র৷ পাশাপাশি বীরভূমের বোলপুরেও তাঁত গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷ এর ফলে বর্ধমানের কালনা, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, পূর্বস্থলীর ও নদিয়া জেলার নবদ্বীপের তাঁত শিল্পের আরও প্রসার ঘটবে৷ মুখ্যমন্ত্রী রাজ্যে খাল-বিল-চুনোপুঁটি মেলা আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন৷ পূর্বস্থলীর বাঁশদহ ও চাঁদের বিলে প্রতি বছর খাল-বিলউৎসব করে থাকেন৷ এবার থেকে রাজ্য সরকার এই উৎসব করবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ খাল-বিল সংরক্ষণ ও চুনো মাছ বাঁচিয়ে রাখার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা