সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে সৌদি আরবের পর পর তিন শহরে ঘটল আত্মঘাতী বিস্ফোরণ৷ সোমবার জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন৷ এর পর মদিনা শহরে মসজিদের বাইরে পার্কিং লটে বিস্ফোরণ ঘটে৷ সৌদির আল-আরবিয়া চ্যানেলের খবর, এই বিস্ফোরণে তিন জন আত্মঘাতী জঙ্গি এবং দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷ যদিও অন্য সূত্রের খবর, শুধুমাত্র জঙ্গিদেরই মৃত্যু হয়েছে৷ প্রসঙ্গত মদিনার এই মসজিদটিতে চিরশয়ানে শায়িত রয়েছেন হজরত মহম্মদ৷ এদিনের তৃতীয় বিস্ফোরণটি ঘটেছে শিয়া-অধ্যুষিত কাতিফ শহরে৷ এখানেও একটি মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটেছে৷ জেড্ডায় বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করলেও সন্দেহের তির যথারীতি আইএস-এর দিকেই৷ আমেরিকার স্বাধীনতা দিবসেই পর পর বিস্ফোরণে উদ্বিগ্ন মার্কিন রাজনৈতিক মহল৷
সোমবার সেহরির পর ফজরের নমাজের (ভোরের প্রার্থনা) একটু আগে ভোর চটো ১৫ নাগাদ ঘটে বিস্ফোরণটি৷ মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয় ওই আত্মঘাতী ব্যক্তি৷ প্রথমটির বেশ কয়েক ঘন্টা পরই আরও তিনটি বিস্ফোরণ ঘটে৷ দূতাবাসে কর্মরত আধিকারিকদের সঙ্গে সেই মুহূর্তে যোগাযোগ করা না গেলেও জানা যায়, তাঁরা আহত হননি৷ তবে সৌদির অভ্যন্তরীণ মন্ত্রক মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ জারি রাখার চেষ্টা করছে৷
সর্বশেষ খবর
-
একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?
-
‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর
-
‘নবমীতে বাঙালি পাঁঠার মাংস খাবেই’, দুর্গাপুজোয় বাগেশ্বর বাবার আমিষ-বিতর্কে পালটা শমীকের
-
বিচ্ছেদের ৩ বছর পর ৩ নম্বর সন্তান! খুদে কোলে ছবি দিয়ে ফের চর্চায় বিতর্কিত নায়িকা পরিমণি
-
যা কিছু নাগালে, খুদে সব পুরছে মুখে, একরত্তির গলায় কিছু আটকালে কী করবেন নতুন বাবা-মা?