সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বুঝতেই পারিনি’৷ ১২ বছরের দলিত শিশুকে যৌন হেনস্তায় অভিযুক্তের সাফাই৷ অভিযুক্ত আবার যেমন-তেমন ব্যাক্তি নন, বিহারের স্বনামধন্য বিজেপি বিধায়ক টুন্না জি পাণ্ডে৷ যাকে রবিবার হাজিপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনার সূত্রপাত হয় হাজিপুর জংশনের সরাই স্টেশনের কাছে একটি এক্সপ্রেস ট্রেনে৷ অভিযোগ, ট্রেনের এসি-২ কোচে ভোর তিনটে নাগাদ শিশুটিকে চুম্বন করার চেষ্টা করেন পাণ্ডে এবং তাঁকে ট্রেনের বাথরুমে আসার কথাও বলেন৷ ভয় পেয়ে শিশুটি কাছে থাকা অ্যালার্ম বাজিয়ে দেয়৷ বিপদ সংকেত পেয়েই চলে আসেন তার বাবা-মা৷ তাঁরাই আরপিএফ-এ অভিযোগ জানান৷
পাণ্ডের কথায়, তিনি কেবল নিজের ফোনের চার্জার নিতে গিয়েছিলেন৷ ঘুমন্ত শিশুকে দেখে বুঝতেই পারেনি সে ছেলে না মেয়ে৷ বিধায়কের সাফাইয়ে অবশ্য মন গলেনি পুলিশের৷ গ্রেফতার করা হয়েছে তাঁকে৷ বিজেপির তরফেও তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, বিধায়ক হওয়ার পাশাপাশি অ্যালকোহলের ব্যবসাও করেন পাণ্ডে৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র