সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলা থেকেই সুপার হিরোর ভক্ত৷ বিশেষ করে আয়রন ম্যানের৷ কারণ নিজের বুদ্ধির জোরেই সুপার হিরো হয়েছে কমিক ও সিনেমার এই চরিত্র৷ সেই অনুপ্রেরণা থেকেই মগজাস্ত্রের জোরে অত্যাধুনিক এক রোবো স্যুট তৈরি করে ফেলেছেন কেরলের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিমল গোবিন মনিকন্দন৷
ব্যাটারি চালিত এই রোবোটিক স্যুট তৈরি করতে মনিকন্দনের খরচ হয়েছে মাত্র ৭৫০ ডলার৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫১ হাজার টাকা৷ প্রায় দেড়শো কেজি ওজনের জিনিস অনায়াসেই তুলে নেওয়া যেতে পারে এই রোবোটিক স্যুটের মাধ্যমে৷ ইতিমধ্যে কেরলের এমইএস কলেজের ছাত্রর এই আবিষ্কার সিঙ্গাপুরের প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে৷ সিঙ্গাপুরের মেকানিক্স ও ম্যানুফ্যাকচারিংয়ের এই কনফারেন্স আমেরিকান সোসাইটি অফ রিসার্চ দ্বারা আয়োজিত হয়৷
তবে নিজে সুপার হিরোদের ভক্ত হলেও কোনও সুপার প্রজেক্টের জন্য নিজের এই স্যুট ব্যবহার করার ইচ্ছে নেই মনিকন্দনের৷ নিজের এই আবিষ্কারকে দেশের সেবায় কাজে লাগাতে চান তিনি৷ ভবিষ্যতে একে আরও উন্নত করে সঁপে দিতে চান সেনাবাহিনীর হাতে৷
An Indian engineering student designed a low-cost wearable robot that can lift up to 330 pounds. https://t.co/Xo4AUzOPgO
— AJ+ (@ajplus) August 10, 2016
সর্বশেষ খবর
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির
-
‘মুসলিম ন্যাটো’: আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি কি এই চুক্তিতে ছায়াপাত ঘটাতে পারে?