সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখে হরি মারে কে? আর হরি ও হরিপ্রিয়ে দুইয়ের কৃপা একসঙ্গে হলে তাঁর বৃহস্পতির দশা আটকায় কার সাধ্য! ক’দিন আগেই যখন দুবাইতে ক্র্যাশ-ল্যান্ডিং থেকে বেঁচে ফিরেছিলেন৷ কেরলের মহম্মদ বশির আবদুল খদর ভেবেছিলেন নতুন জীবন পেয়েছেন৷ নতুন এই জীবনে যে এতবড় সুখবর তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ৬২ বছরের প্রবাসী ভারতীয়৷
খবরটা পেলেন মঙ্গলবার৷ লটারির খেলায় ১ মিলিয়ন মার্কিন ডলার জিতেছেন তিনি৷ ভারতীয় মুদ্রার প্রায় সাড়ে ছয় কোটি টাকা৷
সাধ্য-সাধনা নয়, সাধ করেই লটারির টিকিট কিনতেন বশির৷ কেরলে জন্ম হলেও বহু বছর ধরে কর্মসূত্রে দুবাইতেই থাকেন৷ সেখানকার কার ডিলার গ্রুপে প্রশাসক হিসেবে কাজ করছেন গত ৩৭ বছর ধরে৷ প্রতিবারই যখন ছুটি কাটাতে নিজের দেশে ফেরেন, তাঁর আগে একটি করে লটারির টিকিট কেটে থাকেন৷ এই টিকিটটি ছিল তাঁর ১৭তম লটারির টিকিট৷ কেটেছিলেন ইদের ছুটির আগে৷
একে তো নতুন জীবন, তার উপরে সম্পত্তি লাভ৷ দুইয়ের খুশিতে আত্মহারা বশির৷ আর তিন বছর পরই তাঁর অবসর নেওয়ার কথা৷ সারা জীবন সাধারণভাবে কাটিয়েছেন৷ তবে, চিরকাল সৎ থেকেছেন৷ সেই কারণেই ঈশ্বর তাঁকে মন খুলে দান করেছেন বলেই মনে করছেন তিনি৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার