সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গৃহযুদ্ধে অশান্ত দক্ষিণ সুদান৷ শান্তি চুক্তি ভেঙে রবিবার সকাল থেকে প্রেসিডেন্ট সালভা কির এবং প্রাক্তন বিদ্রোহী নেতা তথা দেশের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের দলের মধ্যে ফের সংঘর্ষ বাধে৷ সেনা-বিদ্রোহীদের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী জুবা৷
এখনও পর্যন্ত সংঘর্ষে প্রায় ২৭০জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে৷ আতঙ্কে ঘরছাড়া হাজারেরও বেশি মানুষ৷ সূত্রের খবর, শহরের বিমানবন্দরের কাছেই রাষ্ট্রপুঞ্জের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা৷
সংঘর্ষের কেন্দ্র প্রথমে রাজধানী হলেও ধীরে ধীরে তা ছড়াতে শুরু করে সুদানের অন্যান্য প্রান্তেও৷ হিংসার যাবতীয় দায় বিদ্রোহীদের উপরেই চাপিয়েছেন দক্ষিণ সুদানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাইকেল মাকুই৷ কেনিয়া ও সুদানের স্থানীয় মন্ত্রীরাও সংঘর্ষ বন্ধের আর্জি জানিয়ে সোমবার এক বিশেষ সম্মেলনের ডাক দিয়েছেন৷ ইউএন সেক্রেটারি বান কি-মুনও দুই পক্ষের কাছে সংঘর্ষ বন্ধের আবেদন জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের