স্টাফ রিপোর্টার: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদের আসন্ন অধিবেশনে সরব হবে তৃণমূল৷ ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে রাজ্যসভায় নোটিস দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন৷
এক বিবৃতিতে তাঁর দাবি, পেট্রোল, ডিজেল, শস্য, শাকসবজি সবকিছুর অস্বাভাবিক দামের বোঝায় জর্জরিত দেশের মানুষ৷ সংসদের আসন্ন বাদল অধিবেশনে এই ইস্যুতে লড়াই করবে তৃণমূল৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে গোপন বোঝাপড়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা৷ স্বাভাবিকভাবেই ভোটের পর প্রথম এই অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলের এহেন আক্রমণাত্মক ভূমিকার প্রস্তুতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এছাড়াও অধিবেশন শুরুর সময়ই দিল্লিতে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ যে নিঃসন্দেহেই বাড়তি মাত্রা পেতে চলেছে তা বলাই বাহুল্য৷ তবে একইসঙ্গে ডেরেক জানিয়ে দিয়েছেন, জিএসটি ইস্যুতে সরকারকে সহযোগিতার অবস্থান বজায় থাকবে৷
প্রসঙ্গত, মমতা আগেই স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই যেমন জারি থাকবে, তেমনই যে কোনও ইতিবাচক পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্কই রক্ষা করবে রাজ্য৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার