সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজেশ খান্না মাঝারি মানের অভিনেতা৷ বক্তা নাসিরুদ্দিন শাহ৷ নাসিরেরর এই বক্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজেশ কন্যা৷ আর দু’জনের এই কথার লড়াইয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে নাসির মন্তব্য করেন, বলিউডে মাঝারি মানের ছবি তৈরি হওয়া শুরু হয় সাতের দশকে৷ যেই সময় রাজেশ খান্না বি-টাউনে পা রাখেন৷ প্রকারন্তকরণে বলিউডের প্রথম সুপারস্টারকে মাঝারি মানের অভিনেতা বলেন নাসির৷
নাসিরের এই বক্তব্যের প্রতিবাদেই টুইটারে সোচ্চার হয়েছেন রাজেশ কন্যা টুইঙ্কল খান্না৷ নাসিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি জীবিতদের সম্মান নাও দেখাতে পারেন, অন্তত মৃত-মাঝারিমানের অভিনেতাদের সম্মান প্রদর্শন করুন, যাঁরা প্রতিক্রিয়াও দিতে পারেন না৷
All due regard toMrShah’s reality,mine=a man who loved cinema& did films likeAnand,AmarPrem,KatiPatang thank u folks for all the love
— Twinkle Khanna (@mrsfunnybones) July 24, 2016
টুইঙ্কলকে সমর্থন জানিয়ে টুইট করেছেন করণ জোহরও৷ নাসিরুদ্দিনের মতো সিনিয়র অভিনেতাকে সম্মান করলেও এটা মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি৷
I agree with you @mrsfunnybones…due respect to seniority but this was in exceptionally bad taste and not becoming of a fraternity member..
— Karan Johar (@karanjohar) July 23, 2016
সর্বশেষ খবর
-
ত্রিপুরেশ্বরী মন্দিরের ভিড়ে শুভশ্রীকে আগলে দেব, ‘আমি তোর শুধু তোর’, বলে উল্লাস ভক্তদের
-
মুখ্যমন্ত্রীর কথামতো মহালয়ার মধ্যেই রাস্তা মেরামত, হাওড়ায় শুরু কাজ
-
বন্দে মাতরমের স্রষ্টাকে অনন্য সম্মান, পুজোর শতবর্ষে ‘আনন্দমঠে’র আলোয় সাজবে এই মণ্ডপ
-
‘গুজরাটের সন্তান, ভারতের গর্ব’, ১৭৪ প্রাণ বাঁচানো রক্তাক্ত পাইলটকে স্যালুট ‘টিম ইন্ডিয়া’র
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় বাড়ল মহুয়ার রক্ষাকবচ, ডিমকাণ্ডেও বহাল নিরাপত্তা