সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয়রা বড় ধাক্কা খেতে চলেছেন মার্কিন সংসদে প্রস্তাবিত ভিসা সংক্রান্ত নয়া বিলে৷ আউটসোর্সিং নিয়ন্ত্রণ করতে এই বিলে H-1B, L1 ভিসা থাকা কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হল৷ নয়া বিল আইনে পরিণত হলে কোনও কোম্পানি এই ধরনের ভিসা থাকা ৫০ জনের বেশি কর্মচারী নিয়োগ করতে পারবে না৷ কোম্পানির মোট কর্মচারী সংখ্যার ৫০ শতাংশের বেশি যেন এই ধরনের ভিসার অধিকারী না হন, তা নিশ্চিত করতেই এই বিল আনা হল৷
এর আগেও আউটসোর্সিং রুখতে উদ্যোগ নিয়েছিল মার্কিন প্রশাসন৷ তা আবার নতুন করে শুরু হল৷ ডেমোক্র্যাটিক সাংসদ বিল পাসক্রেল ও রিপাবলিকান সাংসদ ডানা রোহরাবাখার যৌথভাবে এই বিল এনেছেন৷ তাঁদের দাবি, মার্কিন দেশে বহু শিক্ষিত প্রযুক্তিবিদ আছেন৷ কিন্তু তাঁরা কাজ হারাচ্ছেন৷ H-1B, L1 ভিসা থাকা কর্মীদের দিয়ে কাজ করিয়ে একশ্রেণির ব্যবসায়ীরা মুনাফা লুটছেন৷ তা বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হল৷
এই বিল আইনে পরিণত হলে বড় ধাক্কা খাবে ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি৷ যে সমস্ত ভারতীয় কর্মী মার্কিন মুলুকে চাকরি করছেন, এই আইনে তাঁরা কাজ হারাতে পারেন৷ সেক্ষেত্রে ভারতীয় কর্মীদের সংখ্যা কমাতে গেলে আরও বেশি টাকায় মার্কিন কর্মচারী নিয়োগ করতে হবে ভারতীয় সংস্থাগুলিকে৷ এছাড়া ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থার আয় অনেকটাই নির্ভর করে আউট সোর্সিংয়ের উপর৷ এই আইনে তাও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ