সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম আগেই ছিল৷ কিন্তু বেশিরভাগ জায়গাতেই মানা হত না৷ বিশেষ করে মাল্টিপ্লেক্স, দামী রেস্তোরাঁগুলিতে৷ কিন্তু এবার দিন পাল্টাতে চলেছে৷ এবার থেকে নির্দিষ্ট দামের বেশি মূল্যে পানীয় জল কিংবা নরম পানীয় বিক্রি করলেই ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে বিক্রেতাকে৷ আর এই জরিমানা শুধুমাত্র প্রথমবার অপরাধ করলেই৷ দ্বিতীয়বার একই অপরাধে ধরা পড়লে জরিমানা হিসেবে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা দিতে হবে কিংবা এক বছরের জেল৷ পরিস্থিতি বিশেষে জরিমানা ও জেল দুই-ই হতে পারে অপরাধীর৷
শনিবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানান, এবার থেকে এই নিয়ম কড়া ভাবে কার্যকর করা হবে৷ দোকান, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স– কোথাও নির্দিষ্ট দামের বেশি মূল্যে পানীয় জল অথবা নরম পানীয় বিক্রি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ অভিযোগ জানানোরও আরও অনেক নতুন নতুন প্রক্রিয়ারও প্রবর্তন করা হবে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন রামবিলাস পাসওয়ান৷ ক্রেতাদেরও এই বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের