সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে রবিবার বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশি শিল্পপতিদের ভারতে লগ্নির আহ্বান জানালেন৷ এদিন ব্রিকস বিজনেস কাউন্সিলের এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন বিশ্বের সবচেয়ে উদার অর্থনীতির দেশ হিসাবে নিজেকে পরিণত করেছে৷ এ দেশে বিনিয়োগ করার পথ আরও সুগম করে তুলতে কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ করেছে, যার সুফল ইতিমধ্যেই মিলতে শুরু করেছে৷”
এদিন গোয়ায় ব্রিকস বিজনেস কাউন্সিলের বৈঠকে একে একে বক্তব্য পেশ করেন চিনা প্রেসিডেন্ট জিংপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ বৈঠক শেষে ব্রিকস প্লেনারি সেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি৷ সেখানে মোদি বলেন, “গত ১০ বছর ধরে ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে সু-সম্পর্ক বজায় রয়েছে৷ ভবিষ্যতে ব্রিকস এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার, রেলওয়ে রিসার্চ নেটওয়ার্ক ও স্পোর্টস কাউন্সিল গড়ে পরস্পরের প্রতি দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে তুলবে৷”
PM @narendramodi and other BRICS Leaders in meeting with the BRICS Business Council at @BRICS2016 venue in Goa pic.twitter.com/s8cDAWjjJy
— PIB India (@PIB_India) October 16, 2016
শুধু অর্থনৈতিক সীমাবদ্ধতায় আটকে না থেকে বৃহত্তর স্বার্থরক্ষায় ব্রিকস দেশগুলিকে এগিয়ে আসার ডাক দিয়েছে মোদি৷ বলেছেন, “সন্ত্রাসবাদ রুখতে আমাদের প্রত্যেক দেশকে পৃথক পৃথকভাবে লড়তে হবে৷ আবার প্রয়োজনে সব দেশকে এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷” এদিন প্রধানমন্ত্রী ফের মনে করিয়ে দেন, জঙ্গিবাদের ছায়ার নিচে আর্থিক সমৃদ্ধি সম্ভব নয়৷ জঙ্গিদের সাহায্য করা, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া বন্ধ করতে বলে নাম না করে পাকিস্তানকে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
সুমিতের সঙ্গে মুখোমুখি জেরায় চরম অসঙ্গতি! সুজয়ের মেদিনীপুরে বাড়িতে তল্লাশি সিআইডির
-
স্মৃতিভ্রষ্টতার অসুখ ভুগছে মানুষ, প্রত্যাবর্তন সম্ভব?
-
লাহোর-করাচি থেকে অ্যাকটিভ ভারতীয় সিম! বাংলায় ধৃত তিন পাকচরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী