সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাকে খুঁজে বের করতে যখন নাকাল হচ্ছে ভারত-সহ গোটা বিশ্বের পুলিশ ঠিক তখনই নিজের শক্তি আর সাহসের নজির রেখে যাচ্ছে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম৷ আগামী বুধবার মুম্বইতে নিজের বোনপোর বিয়েতে উপস্থিত থাকতে চলেছে মুম্বই বিস্ফোরণ-কাণ্ডে জড়িত দাউদ৷ কিন্তু সশরীরে নয়৷ স্কাইপে ভাইপোর বিয়ের সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে সে, এমনটাই জানা গিয়েছে৷
আগামিকাল, দাউদ ইব্রাহিমের বোনপো আলি শাহ পার্কারের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে রসুল মসজিদে৷ দাউদের ছোট বোন হাসিনার একমাত্র জীবিত ছেলে আলি শাহর বিয়েতে তাই কোনও কসুর রাখতে চাইছে না ডন৷ আর তাই নাকি নিজের শাগরেদদের গোটা অনুষ্ঠানে সঠিকভাবে নজরদারি চালানোর পরামর্শ দিয়েছে সে৷ পাকিস্তান থেকে স্কাইপের মাধ্যমে নিজেও বিয়ের তদারকি করবে দাউদ, এমনটাই জানা গিয়েছে পার্কার পরিবারের ঘনিষ্ঠ সূত্রের তরফে৷
জানা গিয়েছে, বিয়ের রীতি সম্পন্ন হওয়ার পর, আগামিকাল বিকেলে জুহুর টিউলিপ স্টার হোটেলে এলাহি রিসেপশনের আয়োজন করা হয়েছে৷ দাউদের ভাই, বোন এবং তাঁদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ