স্টাফ রিপোর্টার: নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে তথ্য সম্বলিত বইপ্রকাশের দাবিতে সংসদে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্যসচেতক ও সহকারী নেতা সুখেন্দুশেখর রায়৷ ১৯৪৯-৫০ সালে ভারত সরকারের পক্ষ থেকে ‘এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ১৯৪২-৪৫’ নামক গ্রন্থটি সংকলিত করার পরও নানান জটিলতায় বইটি আজ পর্যন্ত প্রকাশিত হয়নি৷ বইটি কবে প্রকাশিত হবে জানতে চান তিনি৷ শুধু রাজ্যসভায় নয়, বই প্রকাশের দাবি জানিয়ে সুখেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন৷
সূত্রের খবর, বইটির ১৮৬ থেকে ১৯১ পাতায় নেতাজির অন্তর্ধান নিয়ে এমন কিছু তথ্য রয়েছে যা তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে এই তথ্যকে নস্যাৎ করে৷ সুখেন্দুবাবুর প্রশ্নের উত্তরে বিষয়টি বিচারাধীন রয়েছে, সেই কারণে বইটি প্রকাশের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে৷
পরে এ প্রসঙ্গে সুখেন্দুবাবু বলেন, “বইটি প্রকাশ না করার বিষয়ে অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছে৷ কেন্দ্র সরকারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল৷ তারা সেটি তুলে নিলেই সমস্যা মিটে যায়৷ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি৷ বিগত কংগ্রেস সরকারের থেকে এই সরকারের নীতিগত অবস্থান আলাদা৷ তারা যখন নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করছে তাহলে বইটি প্রকাশ করার ক্ষেত্রে অসুবিধা থাকার কথা নয়৷”
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার