স্টাফ রিপোর্টার: রাজ্যে একের পর এক বধূ নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে৷ এবারে মানসী মিস্ত্রি (২৪) নামে এক গৃহবধূকে জোর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের সরিষা এলাকায়৷ মৃতার বাপের বাড়ি মগরাহাট এলাকার উস্তিতে৷
মৃতার বাবার অভিযোগ, দেওরের চাকরির জন্য দশ লক্ষ টাকা নিয়ে যেতে পারেনি বলে মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলল শ্বশুরবাড়ির লোকেরা৷ মৃত্যুকালীন জবানবন্দিতে মানসী অভিযোগ করেছেন, জোর করে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেওর মিলে বিষ খাইয়ে দিয়েছে৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
অভিযোগ, বছর দেড়েক আগে উস্তির মানসীর বিয়ে হয়৷ কিন্ত্ত, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের জন্য নানাভাবে অত্যাচার করত৷ বিশেষ করে বিয়ের যৌতুক-সামগ্রী নিয়ে খুব একটা খুশি ছিল না মানসীর শ্বশুরবাড়ির লোকেরা৷ দিন ছয়েক আগে দেওরের চাকরির জন্য বাপের বাড়ি থেকে দশ লক্ষ টাকা নিয়ে আসার জন্য মানসীকে চাপ দেয় শাশুড়ি ও স্বামী৷ সেই দাবি না মেটায় বিষ খাইয়ে এই খুন বলে অভিযোগ৷
সর্বশেষ খবর
-
কর্নাটকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী খাড়গে-সহ কংগ্রেসের ৩, জিতলেন এক বিজেপি প্রার্থী
-
এবার বেসরকারি হাসপাতালেও ফ্রি বেড! স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে বড় ঘোষণা শারদ্বতের
-
প্রকাশ্যে ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ! ফিরছে ২৪ বছর আগের নিয়ম
-
‘দ্রাবিড় সভ্যতা’র উত্তরাধিকার! জাতীয় দলে ডাক পেল রাহুলপুত্র অন্বয়
-
রাস্তায় থুতু ফেলতে মানা করায় বৃদ্ধকে অকথ্য মার ট্যাক্সিচালকের! মহারাষ্ট্রে শোরগোল