নিজস্ব সংবাদদাতা, হুগলি: হাওড়ার উলুবেড়িয়ায় ছায়া এবারে রিষড়ায়৷ ফের সামনে এল গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনা৷ মৃতের নাম পায়েল পাল৷ খুনে অভিযোগে গ্রেফতার করা হয়েছে পায়েলের স্বামী কৃষ্ণেন্দু পালকে৷ ঘটনার পর থেকেই পলাতক পায়েলের শাশুড়ি ও ননদ৷
গত পঞ্চমীর দিন রিষড়ায় শ্বশুরবাড়ি থেকে পায়েলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ রিষড়ায় কৃষ্ণেন্দু পালের সঙ্গে বছর খানেক আগে বিয়ে হয়েছিল পায়েলের৷ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করতেন কৃষ্ণেন্দু৷ পায়েলের বাড়ির লোকের অভিযোগ, পণ চেয়ে পায়েলের উপর অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন৷ তারাই পায়েলকে খুন করেছে৷
পায়েলের স্বামীকে জেরা করছে রিষড়া থানার পুলিশ৷ তবে পুলিশের তরফে জানানো হয়েছে, পায়েলের শাশুড়ি ও ননদ এখনও পলাতক৷ এই দু’জনের গ্রেফতারের দাবিতে নদিয়ার ধুবুলিয়ায় পায়েলের বাপের বাড়ির পাড়ায় সোমবার বিক্ষোভ দেখান তাঁর বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশীরা৷
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?