স্টাফ রিপোর্টার: খাস কলকাতা থেকে উদ্ধার হল মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ৷ শনিবার সকালে আলিমুদ্দিনের কাছে এজেসি বোস রোড ও রিপন স্ট্রিটের সংযোগস্থলের একটি হোটেলের সামনের ফুটপাত থেকে উদ্ধার হয় দেহটি৷ ঘটনাটি পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকা হওয়ায় উত্তেজনা ছড়ায়৷ তদন্তে নেমেছে পুলিশ৷
এদিন সকালে স্থানীয়রা ওই মহিলাকে পড়ে থাকতে দেখতে পান৷ এর পর তাঁরাই বিষয়টি জানান পার্ক স্ট্রিট থানার পুলিশকে৷ ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশ দেখতে পায়, ওই মহিলার শরীরের বাইরে তেমন কোনও আঘাতের চিহ্ন না থাকলেও তার গলায় একটি কালশিটে দাগ রয়েছে৷
খুন সন্দেহ হওয়াতেই খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দাদের৷ গোয়েন্দারা এসে মৃতদেহ পরীক্ষা করার পাশাপাশি আশপাশ থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেন৷ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করলেও গোয়েন্দাদের আনুমান, অন্যত্র খুন করে ওই মহিলাকে ফুটপাতে কেউ ফেলে রেখে গিয়েছে৷ ঘটনাস্থলের কাছে থাকা বিভিন্ন সংস্থার সিসিটিভি ও হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘আপনি অনেক বদলে গিয়েছেন’, পওয়ারের নাতনির বিয়েতে মোদিকে ‘দাদা’ সম্বোধন খাড়গের
-
‘আপনার আরোগ্যে আনন্দিত’, পুলিশকর্মীর মৃত্যুর ৪২ দিন পর ফোনে আয়ুষ্মান ভারতের মেসেজ!
-
কন্টেনার ভর্তি আস্ত জাহাজ উঠে পড়ল রাস্তায়! হুলস্থুল ডায়মন্ড হারবারের নুরপুরে
-
নেপাল হয়ে ভারতে, ভুয়ো নথিতে তপসিয়ার ঠিকানা, কী টার্গেট ছিল পাক আইএসআই এজেন্ট রানার?
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার!