Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু

স্বল্প খানেকের মাতৃত্বের অনুভূতি সারাজীবনে শোকে পরিণত হল গুজরাতের সবিকাবেনের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৬, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৬, ১৭:৪৫

options
link
একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন মহিলা৷ একটিকেও বাঁচানো গেল না৷ একঘণ্টার মধ্যেই পাঁচ সদ্যোজাত শিশুর মৃত্যু হল গুজরাতের সংখেদা হাসপাতালে৷

২৮ সপ্তাহের গর্ভবতী সবিতাবেন বানজারাকে প্রথমে রাজ্যের সায়াজি রাও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানে প্রথমে তাঁর দুই সন্তানের জন্ম হয়৷ ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় দুই সদ্যোজাতই মৃত৷ পরিস্থিতি জটিল হয়ে উঠলে সবিতাবেনকে সংখেদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানে একইসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি৷

Advertisement

কিন্তু তিন সদ্যোজাতরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে রাখা হয়৷ তবে শেষ রক্ষা করা যায়নি৷ আইসিউতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশু৷ পাঁচ সন্তানের মধ্যে চার জনই কন্যা সন্তান ছিল৷

ঘটনার পর আর সবিতাবেনকে হাসপাতালে রাখতে চাননি শোকস্তব্ধ আত্মীরা৷ বন্ড সই করে সন্তানহারা মাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন তাঁরা৷ জানিয়েছেন সংখেদা হাসপাতালের সুপারিটেনডেন্ট রাজীব পান্ডে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.