সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার হয়েছিল৷ এবার আর হল না৷ কোয়ালিফায়িং রাউন্ডে মঙ্গোলিয়ার গ্যাঞ্জোরিজিন ম্যান্ডাখনারাণের কাছে ০-৩-তে হেরে এবারের ওলিম্পিককে বিদায় জানালেন যোগেশ্বর দত্ত৷
কুস্তির মঞ্চে নামার ঠিক আগের মুহূর্তে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল নরসিংহ যাদবকে৷ একরাশ হতাশা নিয়ে গেমস ভিলেজ থেকে ফিরেছেন ভারতীয় কুস্তিগির৷ এদিকে, সন্দীপ তোমারও পরাস্ত হয়েছে খালি হাতে ফিরছেন৷ সাক্ষী মালিকের পর তাই কুস্তিতে পদক জয়ের ক্ষেত্রে নজরে ছিলেন যোগেশ্বর দত্তই৷ গতবার দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন৷ এবার তাই প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে৷ কিন্তু দেশবাসীর স্বপ্নপূরণ করতে ব্যর্থ হলেন তিনি৷
এবার ৬০ কেজির পরিবর্তে নেমেছিলেন ৬৫ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে৷ তার উপর হাঁটুর চোট সামান্য হলেও রয়ে গিয়েছিল৷ তবে সেসব কিছুকে পিছনে ফেলেই কুস্তির মঞ্চে নেমেছিলেন৷ কিন্তু কঠিন প্রতিপক্ষের সামনে বিশেষ লড়াই দিতে পারলেন না৷ যোগেশ্বর হারায় কুস্তিতে একটি পদক নিয়েই এবারের মতো সন্তুষ্ট থাকতে হল ভারতকে৷
সর্বশেষ খবর
-
‘বাদ দেওয়ার অজুহাত খুঁজছিল…’, কোহলির জন্যই কেরিয়ার শেষ? বিস্ফোরক উত্তর রায়নার
-
রাজ্যের শিক্ষার বিকাশে এবার জেলায় জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট, শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর
-
ভোটে প্রধানের হারের পর ফুলেরায় নতুন ডামাডোল! ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে? ফাঁস পরিচালকের
-
চিকেন নয়, দিল্লির বাঙালি পাড়ায় দেদার বিকোচ্ছে ‘ইস্কুস মোমো’, কেন ফেভারিট ভোজনরসিকদের?
-
‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন মোদির বাঙালি উপদেষ্টার ছেলে