কে বলেছে এই আকাশে নেই আমি! দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও কীভাবে এগোতে হয়? কীভাবে নিরন্তর বাঁচতে হয় প্রত্যেককে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরেই! দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারের কাছের ওই ঘুপচি ঘরে লুকিয়ে কথকতা! একরাশ বাঁচার আশা! অশক্ত শরীর আর তসলিমা নাসরিনের বেড়াল ‘মিনু’র মতো এক বন্ধুও রয়েছে তাঁর! প্রায় ৯৭ বছর বয়সে এসেও তীব্র লড়াইয়ে অবতীর্ণ তিনি। সেলাই মেশিন আর কয়েকটি অগোছালো কাপড়ের ভাঁজেই যেন তৈরি করেন নিজের অর্থাৎ বিমলকান্ত দে-র জীবনকথা। তাঁর লড়াইয়ের, দিনযাপনের পাঁচালি যাপিত হয় সব কিছুর বাইরে! তবুও তিনি স্বপ্ন দেখেন, বেঁচে থাকার মধ্য়ে বহু বহু অন্ধকার লুকিয়ে থাকলেও তিনি যেন বলে যান আলোর কথা! হাতে পেল্লায় টিউমার নিয়েও তিনি বলতে চান অনেক কিছু! কীভাবে?
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের
-
বড়সড় দুর্ঘটনায় পেশাদার কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’, ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন?
-
চায়ে বাঁচল ২২ প্রাণ, বিধ্বস্ত নেপালে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী বর্ধমানের পর্যটকরা
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য