অলৌকিক, নেপাল বিপর্যয়ে হাড়হিম করা উদ্ধার! টানা ১০ দিন ধ্বংসস্তূপে চাপা পড়েও জীবিত। অবশেষে উদ্ধার।
গত ২৬ অগস্ট ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে হড়পা বানে বহু শ্রমিক সুড়ঙ্গে আটকে পড়েন। তারমধ্যে রাসুয়া জেলার ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ স্টেশনে ৪০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছিল। তবে নিরলস খোঁজ চলছিল। শুক্রবার সকালে সেই আশারই হাতনাতে ফল মিলল। ধ্বংসস্তূপের ভিতর থেকে ভেসে আসছিল গলার স্বর। তড়িঘড়ি উদ্ধার শুরু হয়।
আরও ভিডিও
কাঁধে করে বের করে আনা হয় দুই শ্রমিককে। প্রথম জন সঞ্জয় শাহ ও পরে উদ্ধার হন কবীর মাহারাজনকে। সঞ্জয় জলবিদ্যুৎ প্রকল্পের মেক্য়ানিক্যাল ফোরম্যান, কবীর হলেন মেক্যানিক্যাল সুপারভাইজ়র। দুজনকে ১৭০ মিটার গভীর থেকে উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশে চোট রয়েছে।
সর্বশেষ খবর
-
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল
-
‘বিগ বস বাংলা’র ‘কলতলার ঝগড়া’য় তিতিবিরক্ত সুদীপা, ‘ক্যাপ্টেন’ ভরতের কাশ্মীর যোগ নিয়েও খোঁচা!
-
কোচ-প্লেয়ারদের পর ‘নয়নমণি’র উপর কোপ! দায় এড়াতে দোষারোপ পাক ক্রিকেট কর্তা নকভির
-
গঙ্গার ভাঙন-বন্যায় বিপর্যস্ত মালদহ, রিপোর্ট তলব নবান্নের
-
পুজোর রাতে অভিনব ড্রোন শো, কলকাতার আকাশজুড়ে বাংলার সংস্কৃতি ফুটিয়ে তুলবে নবান্ন