Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Papiya Adhikari

‘এবার টলিউড হবে হলিউড’, টালিগঞ্জে ‘বিশ্বাস দূর্গ’ ভেঙেই বড় প্রতিশ্রুতি পাপিয়ার

অরূপের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী। এহেন জনাদেশের মার্কশিটে পদ্ম শিবিরের নেত্রী-অভিনেত্রী টালিগঞ্জবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সিনেইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছেন। টলিউড নিয়ে কী প্ল্যান টালিগঞ্জের ভাবী বিধায়কের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৯:৩৬

options
link
‘এবার টলিউড হবে হলিউড’, টালিগঞ্জে ‘বিশ্বাস দূর্গ’ ভেঙেই বড় প্রতিশ্রুতি পাপিয়ার zoom
বাংলা সিরিয়ালের কনটেন্ট নিয়ে কড়া বার্তা বিধায়ক পাপিয়া অধিকারীর।

দীর্ঘ দু’ দশক বাদে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পালাবদল। এযাবৎকাল টালিগঞ্জ আর অরূপ বিশ্বাস যেন সমার্থক ছিলেন। কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় পদ্ম ফুটতেই সংশ্লিষ্ট কেন্দ্রের সবুজ দূর্গেও ধস! অরূপের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। এহেন জনাদেশের মার্কশিটে পদ্ম শিবিরের নেত্রী-অভিনেত্রী টালিগঞ্জবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সিনেইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছেন। পাপিয়া বলছেন, টলিউডকে এবার হলিউডের মতো ঢেলে সাজাবেন!

গত একবছরে বাংলা সিনেপাড়ার ‘ব্যান কালচার’ নিয়েও কম হইচই হয়নি। সিনেইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব এযাবৎকাল অভিযোগ তুলেছেন যে, টলিউডে একচ্ছত্র প্রতিপত্তি বহাল রেখেছিল ‘বিশ্বাস ব্রাদার্স’। পালাবদলের পরও কি সেই রাজত্ব বজায় থাকবে? রাজ্যে গেরুয়া ঝড়ের আবহে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এবার বঙ্গে ফুলবদলে টলিউডের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন টালিগঞ্জের ভাবি বিধায়ক?

বিগত দেড় দশকে একাধিকবার বাংলা সিনেপাড়ায় এমন রব উঠেছে- রাজনীতির নাগপাশ থেকে মুক্ত হোক টলিউড! কখনও বিরোধী শিবির সমর্থক হওয়ায় ইন্ডাস্ট্রিতে শিল্পীদের কোণঠাসা হওয়ার খবর ছড়িয়েছে, তো কখনও বা আবার ক্ষমতার আস্ফালনের অভিযোগে সরব হওয়ায় বিরাগভাজন হতে হয়েছে শিল্পীদের। গত একবছরে বাংলা সিনেপাড়ার ‘ব্যান কালচার’ নিয়েও কম হইচই হয়নি। সিনেইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব এযাবৎকাল অভিযোগ তুলেছেন যে, টলিউডে একচ্ছত্র প্রতিপত্তি বহাল রেখেছিল ‘বিশ্বাস ব্রাদার্স’। পালাবদলের পরও কি সেই রাজত্ব বজায় থাকবে? রাজ্যে গেরুয়া ঝড়ের আবহে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এবার বঙ্গে ফুলবদলে টলিউডের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন টালিগঞ্জের ভাবি বিধায়ক? পাপিয়া জানিয়েছেন, টলিউডে স্ট্রাটেজিটাই আসল। কোনও দলীয় রং না দেখে ‘বটগাছ’ হয়ে সব শিল্পীদের একছাতার তলায় নিয়ে একসঙ্গে কাজ করতে চান। শুধু তাই নয়, বাংলা সিনেইন্ডাস্ট্রিকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান বলে জানান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Papiya Adhikari said Tollywood will become hollywood
পাপিয়া অধিকারী।

একুশ সালের বিধানসভা ভোটে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিজেপিপ্রার্থী ছিলেন পাপিয়া অধিকারী। কিন্তু সেবার পদ্ম ফোটাতে ব্য়র্থ হলেও বাংলায় ‘পরিবর্তনে’র পালে হাওয়া তুলে টালিগঞ্জ থেকে জিতেছেন তিনিও। বাংলায় পনেরো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ছাব্বিশে বাংলার মসনদে মোদি। ‘পরিবর্তনের ঢেউ’য়ে প্রথমবার রাজ্যে পদ্ম ফুটেছে। বাংলার রাজনীতির অতীত ট্রেন্ড ঘাঁটলে দেখা যায়, পরিবর্তনের নির্বাচনে শাসক শিবির বরাবরই ধুয়েমুছে সাফ হয়ে যায়। ঠিক যেমনটা এগারো সালে ঘটেছিল। ছাব্বিশে বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাজিক ফিগারের গণ্ডি পেরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বাংলা দখল করেছে বিজেপি। আর বঙ্গের এহেন গেরুয়া সুনামিতে খড়কুটোর মতো উড়ে গিয়েছে টালিগঞ্জের ‘বিশ্বাস দূর্গ’ও। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পাপিয়া অধিকারী বলেন, “আমাদের কাছে যে পরিমাণ যন্ত্র রয়েছে অর্থাৎ ব্রেন মেশিনারি, মানে কীভাবে মগজ কাজ করছে সেটাও সেটা খুবই গুরুত্বপূর্ণ। হলিউডের সকলে অবাক হয়ে দেখবেন এগুলো কী ঘটছে। আর টলিউড… যদিও আমি টালিগঞ্জ বলতেই বেশি পছন্দ করি, টালিগঞ্জকে এখন তো ইন্ডাস্ট্রি বলা যায় না। আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যে, আমরা এই জায়গাটাকে যেন ইউএস-এতে (মার্কিন মুলুক) রূপান্তরিত করতে পারি এবং আমরা টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে নিয়ে যেতে চাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.