বাংলার প্রথম দফার নির্বাচন একেবারে দোরগোড়ায়। এখনও ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ট্রাইব্যুনাল গড়িমসি করছে বলে অভিযোগ। টালবাহানার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী দেবদত্ত কামাত। তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট তলব করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
এই বিষয়ে আরও খবর
আইনজীবী কামাতের অভিযোগ, ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত অফলাইনে আবেদন বন্ধ রেখেছে। আবেদন করা যাচ্ছে শুধুমাত্র অনলাইনে। আইনি প্রক্রিয়ার পরিপন্থী প্রক্রিয়ায় শুনানি বা সঠিক বিবেচনার পরিবর্তে কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিকভাবে আবেদন খতিয়ে দেখা হচ্ছে। তার ফলে বহু মানুষ বিপাকে পড়ছেন।
আইনজীবী কামাতের অভিযোগ, ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত অফলাইনে আবেদন বন্ধ রেখেছে। আবেদন করা যাচ্ছে শুধুমাত্র অনলাইনে। আইনি প্রক্রিয়ার পরিপন্থী প্রক্রিয়ায় শুনানি বা সঠিক বিবেচনার পরিবর্তে কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিকভাবে আবেদন খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যাঁরা অনলাইনে আবেদন করতে পারেন না, তাঁরা সমস্যায় পড়ছেন। বহু দূর থেকে আসা মানুষ তার ফলে বিপাকে পড়ছেন। কামাতের আরও অভিযোগ, ট্রাইব্যুনালে কোনওভাবে আইনজীবীদের প্রতিনিধিত্ব করতে দেওয়া হচ্ছে না।
প্রধান বিচারপতি সূর্য কান্ত ক্ষোভের সুরে বলেন, “পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে বারবার কেন আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে? আমরা নির্দেশ দেওয়ার পর কেনও নতুন নতুন অভিযোগ জমা পড়ছে।”
নতুন এই মামলায় বিরক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ক্ষোভের সুরে বলেন, “পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে বারবার কেন আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে? আমরা নির্দেশ দেওয়ার পর কেনও নতুন নতুন অভিযোগ জমা পড়ছে।” জবাবে আইনজীবী কামাতের অভিযোগ, ট্রাইব্যুনাল সঠিকভাবে আদালতের নির্দেশ মানছে না। সে কারণেই বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এরপর বিচারপতি সূর্য কান্ত জানান, বাংলার এসআইআর (West Bengal SIR) সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজের বর্তমান স্ট্যাটাস কী তা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে জবাব তলব করা হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
নিবেদিত






