দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়ছে। এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের পাশাপাশি নাজেহাল রাজনৈতিক দলের প্রার্থী ও প্রচারকরা। এবার এই দাবদাহে অসুস্থ হয়ে পড়লেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। জানা গিয়েছে, ভোটের প্রচার চলাকালীন তীব্র গরমে ‘লু’ লেগে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন এই তৃণমূল নেতা। সেই কারণে তিনি আপাতত আর প্রচারে বের হতে পারবে না বলে জানা গিয়েছে।
এই বিষয়ে আরও খবর

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কোমর বেঁধে প্রচার চালাচ্ছিলেন অসিতবাবু (Asit Majumdar)। গতকাল হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অসহ্য গরমে ‘লু’ লাগার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। পাশাপাশি তাঁর পেটের সংক্রমণও দেখা দিয়েছে।
জানা গিয়েছে, অসিতের আগে থেকেই ডায়াবেটিসজনিত সমস্যা ছিল। সেই কারণে চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। নার্সিংহোমের বিছানায় শুয়ে অসিত মজুমদার জানিয়েছেন, “প্রচারে বেরিয়ে লু লেগে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন।” বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। তবে অসুস্থতার কারণে আপাতত তাঁর ভোট প্রচারে বের হওয়া সম্পূর্ণ বন্ধ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
নিবেদিত






