Advertisement
Advertisement
West Bengal Assembly Election

পুরুলিয়ায় তৃণমূল ছাড়লেন ২ রাজ পরিবারের দুই সদস্য, একজন টাইগারের দলে, অপরজন কংগ্রেসে

পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছিলেন আগেই। এবার দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও কংগ্রেসের হাত ধরলেন। আজ, শনিবার কংগ্রেসের পার্টি অফিসে এই যোগদান হয়। দিব্যজ্যোতির হাতে পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৭:৩৩

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৭:৩৩

options
link
পুরুলিয়ায় তৃণমূল ছাড়লেন ২ রাজ পরিবারের দুই সদস্য, একজন টাইগারের দলে, অপরজন কংগ্রেসে zoom
দিব্যজ্যোতির হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। নিজস্ব চিত্র

পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছিলেন আগেই। এবার দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও কংগ্রেসের হাত ধরলেন। আজ, শনিবার কংগ্রেসের পার্টি অফিসে এই যোগদান হয়। দিব্যজ্যোতির হাতে পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব। আজ, শনিবার বেলা সাড়ে দশটার সময় পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে এই যোগদান হয়েছে বলে খবর। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। যোগদানের পর দিব্যজ্যোতি কে নিয়ে পুরুলিয়া (Purulia) শহরে মিছিলও বার হয়। অন্যদিকে জয়পুর রাজপরিবারের সদস্য তৃণমূলের আরেক দিব্যজ্যোতি সিং দেও গেলেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চায়। পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণ কতটা বদল হল? সেই প্রশ্ন উঠেছে।

এবারের নির্বাচনে (West Bengal Assembly Election) কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পারেন দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও। তাঁকে পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হতে পারে, সেই জল্পনা বাড়ছে। পঞ্চকোট রাজ পরিবারের সদস্য, বর্ষীয়ান কংগ্রেস নেতা সৌমেশ্বরলাল সিং দেও নিজের শারীরিক অসুস্থার কথা জানিয়ে ভোটে লড়বেন না বলে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতিকে জানিয়েছেন। সেখানে এই যোগদান অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা বান্দোয়ানের প্রার্থী রাজীবলোচন সোরেন বলেন, “হোয়াটসঅ্যাপে ওই পদত্যাগ পত্র পেয়েছি। বিষয়টি দলকে জানিয়ে দিয়েছি।” কেপি পুত্রকে নিয়ে দল যে একেবারেই ভাবিত নয় তা শুক্রবার জেলা সভাপতির কথা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Assembly Election, 2 members of royal family quit TMC in Purulia
টাইগারের দলে যোগ দিলেন দিব্যজ্যোতি। নিজস্ব চিত্র

দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও গত দিন বাসভবনে বলেছিলেন, “কঠিন মনোভাব নিয়ে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছু করার ছিল না। পুরুলিয়া বিধানসভায় তৃণমূলে কোনও সম্মান নেই। আমরা যে দল করি, কাজ করি তার কোন মূল্য নেই। সব কিছু রিপোর্ট দেখে হচ্ছে। হয়তো আমি ফিট নই।” এবারের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে মনোমালিন্য প্রকাশ্যে এসে গিয়েছিল বলে অন্দরের খবর। সেই থেকেই দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও তৃণমূল ছাড়লেন! তিনি আরও জানিয়েছিলেন, “২০২১-র ভুল আবার হল, আমরা তখনই জানিয়েছিলাম। তবে আমি মাঠে আছি।” গতকালই জানা গিয়েছিল, আজ, শনিবার তিনি কংগ্রেসে যোগ দেবেন। সেই মতোই এই যোগদান।

অন্যদিকে, আরও এক দিব্যজ্যোতি এদিন দলবদল করেছেন। দিব্যজ্যোতি সিং দেও ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চায় যোগ দিলেন। ঝাড়খণ্ড লোকাতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক টাইগার জয়রাম মাহাতো তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.