Advertisement
Advertisement
Ashoke Dinda

অশোক দিন্দার হয়ে ‘ভোট প্রচার’ গেইলের! চমক দিতে গিয়ে বিতর্কে ময়নার বিজেপি প্রার্থী

বিধানসভা ভোটের প্রচারে ক্রিস গেইল! এই চমকটার জন্য সম্ভবত তৈরি ছিলেন না বঙ্গবাসী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২৩:২৩

options
link
অশোক দিন্দার হয়ে ‘ভোট প্রচার’ গেইলের! চমক দিতে গিয়ে বিতর্কে ময়নার বিজেপি প্রার্থী zoom
ক্রিস গেইল ও অশোক দিন্দা

বিধানসভা ভোটের প্রচারে ক্রিস গেইল! এই চমকটার জন্য সম্ভবত তৈরি ছিলেন না বঙ্গবাসী। ক্যারিবিয়ান তারকার প্রাক্তন সতীর্থ অশোক দিন্দা ফের ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। তাঁর হয়ে গলা ফাটালেন ‘ইউনিভার্স বস।’ তবে একজন বিদেশিকে দিয়ে কেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার করানো হচ্ছে? সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ময়নায় গত ৫ বছরের বিধায়ক দিন্দা। এবারও পুরনো কেন্দ্রেই দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। দিন্দার সঙ্গে গেইলের বন্ধুত্ব বেশ পুরনো। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসঙ্গে খেলেছেন দু’জন। মাঠের বাইরেও সুসম্পর্ক রয়েছে। যার প্রমাণ পাওয়া গেল বঙ্গ নির্বাচনে।

Advertisement

সোশাল মিডিয়ায় দিন্দা একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় গেইল বলছেন, ‘ভোট ফর অশোক দিন্দা।’ ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। কিন্তু গেইলের প্রচার নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। কারণ গেইল বিদেশি। কোনও বিদেশি যদি নিজে কোনও প্রার্থীর হয়ে প্রচার করেন, তাহলে সমস্যা নেই। কিন্তু এই ভিডিওটি পোস্ট করা হয়েছে দিন্দার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ, দিন্দা যেন বিদেশি গেইলকে দিয়ে নিজে প্রচার করাচ্ছেন। যা নিয়মবিরুদ্ধ। কমিশন বিষয়টি খতিয়ে দেখছে বলেই খবর। ২৩ এপ্রিল, অর্থাৎ প্রথম দফায় ময়নায় নির্বাচন।

উল্লেখ্য, ভারতে গেইলের ভক্তসংখ্যা প্রচুর। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে আইপিএলে খেলেছেন। তারপরও ভারতে নিয়মিত আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতেও শোনা যায় তাঁকে। অন্যদিকে দিন্দা শেষ আইপিএলে খেলেছেন ২০১৭ সালে। ভারতের জার্সিতে ১৩টি ওয়ানডে খেলেছেন। ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়ে ময়না থেকে বিধায়ক হন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.