বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের (Humayun Kabir)। সোমবার ভোটপ্রচারে ফের সাম্প্রদায়িক মন্তব্য করলেন তিনি। এদিন তিনি বলেন, “আমার পিছনে লাগলে হিন্দু-মুসলিম করবই।” যা নিয়ে তুঙ্গে বিতর্ক।
এই বিষয়ে আরও খবর
বিষয়টা ঠিক কী? ভোটের (Bengal Election 2026) আগে অনেক কথা বললেও কার্যত তার কোনওটাই কাজে করে দেখাতে পারেনি ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর। দল ঘোষণা করে ভোটে লড়ছেন ঠিকই কিন্তু পাশে পাননি কাউকেই। বামেরা শুরুতেই মুখ ফিরিয়েছে। আসাদউদ্দিন ওয়েসির মিম প্রথমে হাত ধরলেও বিজেপির সঙ্গে আঁতাতের ভিডিও প্রকাশ্যে আসতেই সঙ্গ ত্যাগ করেছে তারাও। ফলত একলা চলো নীতি ছাড়া গতি নেই হুমায়ুনের। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে প্রচার চালাচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি বিধানসভার হিজলে জনসভা করেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।
হুমায়ুন বলেন, “আমি হিন্দু-মুসলমান করি তখনই যখন কোনও অমুসলিম আমার পিছনে লাগতে আসে। যারা ৩০ শতাংশ তাঁদের আমি ছেড়ে কথা বলব না। ৩০ শতাংশকে ৩০ শতাংশের মতো থাকতে হবে। আমরা ৭০ শতাংশ ৭০ শতাংশের মতো থাকব। সামশেরগঞ্জের মতো কান্দিতে যেন না হয়।”
সেই জনসভায় মিমের কোনও পতাকা-ব্যানার ছিল না। ছিলেন না প্রার্থীও। উল্লেখযোগ্যভাবে ওই আসনে প্রার্থী দিয়েছিল মিম। হুমায়ুন কবীর ওই সভা থেকে বলেন, “কান্দিতে মিমের প্রার্থী মিসবাউল হক আমার ঘনিষ্ঠ। তাঁর সমর্থন আমি প্রচার করতে এসেছি, ওর শরীর খারাপের কারণে আসতে পারেননি।” সেখানেই হুমায়ুন বলেন, “আমি হিন্দু-মুসলমান করি তখনই যখন কোনও অমুসলিম আমার পিছনে লাগতে আসে। যারা ৩০ শতাংশ তাঁদের আমি ছেড়ে কথা বলব না। ৩০ শতাংশকে ৩০ শতাংশের মতো থাকতে হবে। আমরা ৭০ শতাংশ ৭০ শতাংশের মতো থাকব। সামশেরগঞ্জের মতো কান্দিতে যেন না হয়।” তাঁর এই মন্তব্যতেই তুঙ্গে বিতর্ক। মন্তব্যের তীব্র নিন্দা করেছে সব দলের নেতারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
নিবেদিত






