Advertisement
Advertisement
WB Assembly Election 2026

দেবদেবী নিয়ে কুকথা! তাঁর ছেলেকেই ভোটে সমর্থন বিজেপির, ঝালদায় বিক্ষোভের মুখে অজিত মাহাতো

বুধবার অজিতকে সামনে পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে তিনি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২০:৩৫

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২০:৩৫

options
link
দেবদেবী নিয়ে কুকথা! তাঁর ছেলেকেই ভোটে সমর্থন বিজেপির, ঝালদায় বিক্ষোভের মুখে অজিত মাহাতো zoom
বিক্ষোভের মুখে পড়ে ক্ষমা চাইছেন অজিতপ্রসাদ মাহাতো। নিজস্ব ছবি।

হিন্দু দেবদেবীদের নিয়ে অতীতে কুকথা বলার অভিযোগে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ছাব্বিশের নির্বাচনে (WB Assembly Election 2026) জয়পুর বিধানসভা কেন্দ্রে অজিতের ছেলে বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন করছে বিজেপি। এই নিয়ে এলাকায় আগেই ক্ষোভ ছিল। বুধবার অজিতকে সামনে পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি। অবশেষে গ্রাম ছাড়তে বাধ্য হন অজিত।

বুধবার পুরুলিয়ার জয়পুর বিধানসভার ঝালদা দু’নম্বর ব্লকের চেক্যা গ্রামে স্থানীয় একটি শিব মন্দিরের সামনে গ্রামীণ বৈঠক ডেকেছিলেন অজিত। কুড়মি জনজাতির গুণীজন ও বীর প্রয়াত ভীশম্বর মাহাতোর মূর্তি স্থাপনের জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, বৈঠকের পরেই তিনি রাজনীতির কথা বলতে শুরু করেন। এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, অতীতে অজিত হিন্দু দেবদেবীকে নিয়ে কুকথা বলেছিলেন। কেন তিনি এই কাজ করেছেন তা জানতে চান গ্রামবাসীরা। তাঁদের দাবি, ৫০ মিটার দূরে দুর্গা মন্দির, শিব মন্দির আছে। মন্দিরে গিয়ে যেন অজিত তাঁর কাজের জন্য ক্ষমা চেয়ে নেন। এরপর তিনি পালটা প্রশ্ন করেন, কেন ক্ষমা চাইবেন? তাঁর প্রশ্ন শুনে বিক্ষোভ আরও বাড়তে শুরু করে। গ্রামবাসীদের প্রশ্ন, অন্য ধর্মের মানুষের ভাবাবেগে কেন আঘাত করবেন তিনি? এই ইস্যুতে অজিতকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। অবশেষে গ্রাম ছাড়তে বাধ্য হন তিনি।

গ্রামবাসীরা জানিয়েছে, এতদিন সামাজিক আন্দোলনে সামনের সারিতে দেখা যেত আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোকে। এবার তাঁর ছেলে তথা আদিবাসী কুড়মি সমাজের যুব নেতা বিশ্বজিৎ মাহাতো জয়পুর বিধানসভা আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন। তাঁকে সমর্থন করছে বিজেপি। গত কয়েকদিন ধরে বিধানসভা ভিত্তিক বিভিন্ন গ্রামে গিয়ে অজিত ও কুড়মি জনজাতির মানুষজন ভোট প্রচার শুরু করেছেন। আর এই কারণেই ক্ষুব্ধ গ্রামবাসীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.