ভোটমুখী বাংলায় (Assembly Elections 2026) এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) বিরুদ্ধে। জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে প্রচারে এসে তিনি নীল বাতির গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি সাংসদ। তিনি জানান, গাড়িতে নীল বাতি লাগানো থাকলেও সেটি চালু নেই।
শত্রুঘ্নর বিরুদ্ধে অভিযোগ, আদর্শ আচরণবিধি লাগু হওয়া সত্ত্বেও তিনি নীল বাতির গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এবিষয়ে তৃণমূলের তারকা সাংসদ জানান, তিনি কোনও নিয়ম লঙ্ঘন করেননি। গাড়িতে নীল বাতি আগেই লাগানো হয়েছিল। বর্তমানে সেটি চালু নেই। প্রশাসনিক নিয়ম মেনেই তিনি যাতায়াত করছেন। এটি কোনও রাজনৈতিক ইস্যু নয়, বরং বিরোধীরা প্রচারে গুরুত্ব না পেয়ে এসব ছোটোখাটো বিষয় নিয়ে বিতর্ক তৈরি করছে।
আরও পড়ুন:
সাংসদের এই আচরণের তীব্র সমালোচনা করেছেন জামুড়িয়ার বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নির্বাচনী বিধির তোয়াক্কা করছে না। একজন জনপ্রতিনিধি হয়ে নীল বাতির গাড়িতে প্রচার করা স্পষ্টতই বিধিভঙ্গ। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। প্রয়োজনে আদালতেও যাবে নেতৃত্ব।” ভোটের লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি। এই আবহে ‘বিহারিবাবু’র গাড়িতে নীল বাতি থাকাকে হাতিয়ার করে প্রচারে ফায়দা লুটতে চাইছে বিজেপি। যদিও তৃণমূল জানিয়েছে, বিজেপি এই বিষয়ে বিশেষ লাভ করতে পারবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কৃতীর ‘বিতর্কিত’ রাখি বিজ্ঞাপন বয়কটের প্রশংসা, প্রকৃত পৌরুষের পাঠ পড়ালেন ‘লক্ষ্মণ’ সুনীল
-
ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?
-
‘খেলাচ্ছলে’ জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের
-
খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’, ২০ দিন ঘুম ভাঙল রাহুলের, দলিতের অপমানে সুবিচার দাবি
-
ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে ‘স্পেশাল ড্রাইভে’ অগ্নিমিত্রা, এসপ্ল্যানেড থেকে পুরনিগম ও মেট্রোর যৌথ অভিযান
নিবেদিত


