Advertisement
Advertisement
Amit Shah

ফের নামবিভ্রাট শাহের, আলিপুরদুয়ার হল ‘আলিরাজপুর’, সমালোচনায় সরব তৃণমূল

শাহের নাম বিভ্রাট কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক ররাইক। তাঁর দাবি, বাংলার সংস্কৃতি যে বিজেপি বোঝে না, এটাই প্রমাণ!

Advertisement
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৫:২৬

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৫:২৬

options
link
ফের নামবিভ্রাট শাহের, আলিপুরদুয়ার হল ‘আলিরাজপুর’, সমালোচনায় সরব তৃণমূল zoom
ফাইল ছবি।

ফের নাম বিভ্রাটের গেরোয় অমিত শাহ (Amit Shah)! তাঁর বক্তব্যে আলিপুরদুয়ার হয়ে গেল আলি রাজপুর। ভোটের (West Bengal Assembly Election) আগে আজ বুধবার ফালাকাটার মিলরোডের মাঠে সভা করে বিজেপি। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আলিরাজ পুর, ফালাকাটাবাসীর আওয়াজ কম কেন?” এখানেই শেষ নয়, মঞ্চে উপস্থিত বিজেপি নেতাদের নাম উচ্চারণ করতেও হোঁচট খান শাহ। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক ররাইক। তাঁর দাবি, বাংলার সংস্কৃতি যে বিজেপি বোঝে না, এটাই প্রমাণ!

অমিত শাহ বলেন, “আলিরাজ পুর, ফালাকাটাবাসীর আওয়াজ কম কেন?” এখানেই শেষ নয়, মঞ্চে উপস্থিত বিজেপি নেতাদের নাম উচ্চারণ করতেও হোঁচট খান শাহ।

বঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) বেশিদিন আর বাকি নেই! আগামী ২৩ এপ্রিল ভোট রয়েছে উত্তরবঙ্গ-সহ বাংলার ১৫২টি আসনে। তার আগে প্রত্যেকদিনই বাংলায় আসছেন শাহ। একাধিক সভা করছেন। সেই মতো এদিন ফালাকাটায় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই সভার শুরুতেই বিপত্তি! তাঁর কথায়, আলিপুরদুয়ার হয়ে গেল আলিরাজপুর! বক্তব্যের পরে একাধিকবার আলিপুরদুয়ার বলে আলিপুরদুয়ারের নাম উচ্চারন করেন। এরপর মঞ্চে নেতাদের নাম বলতে গিয়ে গুনধর দাসকে উল্লেখ করতে গিয়ে গুনসর দাস বলে ফেলেন অমিত শা। এছাড়া অন্যান্য বাঙালি নাম উচ্চারন করতে গিয়েও একাধিকবার হোচট খান অমিত শা। তবে এদিন তাৎপর্যপূর্ণভাবে ফালাকাটা এবং আলিপুরদুয়ারের একাধিক মন্দিরের নাম উঠে তাঁর বক্তব্যে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক ররাইক। তিনি বলেন, ”বিজেপির রাজ্য সভাপতি এসে আলিপুরদুয়ারের নাম বদলের কথা বলেছিলেন, অমিত শাহ আবার আলিপুরদুয়ারকে আলিরাজ পুর করে দিল।” ওরা বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলার মানুষ এবার নিশ্চিতভাবে ওদের প্রত্যাখান করবে বলে দাবি তৃণমূল নেতার।

বলে রাখা প্রয়োজন, এর আগে গত সোমবার বোলপুরের মাটিতে দাঁড়িয়ে ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বলে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই শেষ নয়, বিজেপির সংকল্প পত্র প্রকাশ কর্মসূচি চলাকালীন রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ উচ্চারণ করে ফেলেন তিনি। একের পর এক এহেন উচ্চারণ-বিভ্রাটে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.