Advertisement
Advertisement
Arabul Islam

সভামঞ্চে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ বলে অপ্রস্তুত আরাবুল! হাসি চাপতে ব্যস্ত নওশাদ

দীর্ঘদিনের অভ্যাস। তাই, আইএসএফের হয়ে প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে 'জয় বাংলা' বলে বিপাকে পড়লেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। পরক্ষণেই অবশ্য সংশোধন করে পুরনো অভ্যাসের কথা স্বীকারও করে নিলেন। মঞ্চে তখন তাঁর পাশে বসে হাসি চাপতে ব্যস্ত আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৩:৪১

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৩:৪১

options
link
সভামঞ্চে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ বলে অপ্রস্তুত আরাবুল! হাসি চাপতে ব্যস্ত নওশাদ zoom
ফাইল ছবি।

দীর্ঘদিনের অভ্যাস। তাই, আইএসএফের (ISF) হয়ে প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে ‘জয় বাংলা’ বলে বিপাকে পড়লেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম (Arabul Islam)। পরক্ষণেই অবশ্য সংশোধন করে পুরনো অভ্যাসের কথা স্বীকারও করে নিলেন। মঞ্চে তখন তাঁর পাশে বসে হাসি চাপতে ব্যস্ত আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। আর, এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় বয়ে গেল মিমের বন্যা।

সোমবার সন্ধ্যায় ভাঙড়ে আইএসএফের নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে ওঠেন আরাবুল। বক্তব্য শেষে হঠাৎ তিনি বলে ওঠেন, ‘জয় বাংলা’। সাধারণত, যে কোনও রাজনৈতিক বক্তব্য শেষে ‘জয় বাংলা’ বলে শেষ করেন তৃণমূল কর্মীরা। আরাবুলও দীর্ঘদিন তৃণমূলে ছিলেন। বর্তমানে আইএসএফে। আইএসএফের সদস্যরা বক্তব্য শেষে বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’ আরাবুলের মুখ থেকে জয় বাংলা শুনেই হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে। বুঝতে পেরে কিঞ্চিৎ অপ্রস্তুত হয়ে পড়েন আরাবুল। ভুল স্বীকার করে বলেন, “অনেকদিন একটা দলে ছিলাম। তাই, সেই দলের স্লোগান কখনও কখনও বেরিয়ে পড়ছে। আপনারা ক্ষমা করে নেবেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপর আবার নিজে সদ্য যোগদান করা দলের স্লোগান বলেই বক্তব্য শেষ কেন আরাবুল (Arabul Islam)। পাশে বসে থাকা নওশাদ সিদ্দিকি তখন হাসি চেপে রাখতে পারছেন না। পরে তিনিও হাসতে হাসতে মাইক্রোফোন নিয়ে বলেন, “আরাবুলদা ভালো মনের মানুষ। তাই সত্যি কথাই বলে ফেলেছেন আপনাদের সামনে। মানুষ কতটা সহজ সরল এবং ভালো মনের হলে নিজের ভুল স্বীকার করে নেন।” ভুল যাই হোক না কেন, ভোটের বাজারে সোশাল মিডিয়ায় তা একেবারে খোরাক হয়ে দাঁড়িয়েছে!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.